Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 02 জুন 2023

শুক্রবার, ২ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 02 June 2023

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি বেশ ভাল কাটবে। কর্মক্ষেত্রের সমস্যার সমাধান হবে। আপনি আপনার কাজে যথাযথ মনোযোগ দিতে পারবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। ঋণ পরিশোধ করতে পারবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল
আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। অফিসে কোনও সহকর্মী ছুটিতে থাকার কারণে আপনাকে অতিরিক্ত কাজ করতে হতে পারে। ব্যবসায়ীদের কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হবে। ঘরোয়া কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে মুলতবি থাকে, তবে আজই তা সম্পন্ন করার চেষ্টা করুন, অন্যথায় পরিবারের সকলে আপনার উপর রাগ করবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য তেমন ভাল থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

আজকের মিথুন রাশিফল
শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন, তারা আজ বড় কোম্পানি থেকে কাজের অফার পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকছল ৫টা থেকে রাত ৮টা ২০

আজকের কর্কট রাশিফল
বাড়ির পরিবেশ ভাল থাকবে না। টাকা নিয়ে বিতর্কের সম্ভাবনা রয়েছে। আজ আপনার কাজে মন বসবে না। কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৪টা ০৫ থেকে ৭টা ৪৫

আজকের সিংহ রাশিফল
যারা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, তাদের আজ ভাল লাভ হবে। বড় ডিল ফাইনাল হতে পারে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০

আজকের কন্যা রাশিফল
লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আপনার টাকা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার গ্যাস, বদহজম, অ্যাসিডিটির সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫

আজকের তুলা রাশিফল
বাড়িতে আজ পূজাপাঠ, যজ্ঞের আয়োজন হতে পারে। মানসিকভাবে আপনি খুব ভাল থাকবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৭টা থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি সমস্ত দুশ্চিন্তা ভুলে নিজের কাজে মনোনিবেশ করতে পারবেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আইনি ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে সন্ধ্যা ৭টা ২৫

আজকের ধনু রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত যে কোনও কাজ খুব সাবধানে করুন। অফিসে আপনার পারফরম্যান্সে বস খুব অসন্তুষ্ট হবেন। বসের বকা শুনতে হতে পারে। ব্যবসায়ীদের আজ বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার কানে কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১১টা ৪৫

আজকের মকর রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে‌। কোর্ট-কাছারির সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। চাকুরিজীবীরা এগিয়ে যাওয়ার ভাল সুযোগ পেতে পারেন। বস আপনাকে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। ঘরের পরিবেশ আজ ভাল থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল
সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। আজ আপনি বিনিয়োগের ভাল সুযোগও পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। নিজের শরীরের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে ১০টা ৫০

আজকের মীন রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি ভাল কাটবে না। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ বাড়ির কোনও সদস্যের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, June 2, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion