Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ০২ জুলাইয়ের রাশিফল

আজকের দিনটি আপনার কেমন কাটবে? তা জানতে দেখুন ০২ জুলাইয়ের রাশিফল।

Ajker Rashifal : 02 July 2022

মেষ রাশি

মেষ রাশি

স্বাস্থ্য ভাল থাকবে না। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের কোনও কাজ অসম্পূর্ণ না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন এবং আপনাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: ভোর ৪টা ৩৫ থেকে দুপুর ১টা

বৃষ রাশি

বৃষ রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। মা লক্ষ্মীর কৃপায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। অফিসে প্রতিযোগিতা খুব বেশি হবে। তাই আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাইড পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আজ আপনি বাড়ির সদস্যদের সঙ্গে অনেক আনন্দ করবেন। স্বাস্থ্য ঠিক রাখতে, অতিরিক্ত ভাজা বা মশলাদার খাবার এড়িয়ে চলুন, বিশেষ করে আপনার যদি আগে থেকেই পেটের রোগ থাকে, তাহলে অবহেলা করবেন না।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

মিথুন রাশি

মিথুন রাশি

সফ্টওয়্যার কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। অনলাইনে ব্যবসা শুরু করার জন্য এই সময়টি উপযুক্ত। সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন, পাশাপাশি সহকর্মীদের সাপোর্টও পাবেন। আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীরা লাভ করার ভাল সুযোগ পেতে পারেন, বিশেষ করে যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাঁরা বড় লাভ করতে পারেন। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। আজ খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বিকেল 4টা

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন, আজ আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। অফিসে যদি আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকে, তাহলে আজ আপনি তা শেষ করে দারুণ স্বস্তি পাবেন। বসও আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। ব্যবসায়ীদের আজ অনেক কাজ করতে হতে পারে। কঠোর পরিশ্রমের পর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। বাড়িতে যদি কোনও বয়স্ক সদস্য থাকে, তবে তাঁর স্বাস্থ্যের যত্ন নিন। আজ আপনি খুব তরতাজা বোধ করবেন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। চাকুরিজীবীদের সমস্ত কাজ মন দিয়ে করতে হবে, বিশেষ করে বস যদি আপনাকে কোনও কাজ দেন, তাহলে সেটাকে অগ্রাধিকার দিন। জীবনসঙ্গী সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বড় বাধা আসার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। আয় বাড়তে পারে। আজ আপনার স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীদের আজ অফিসে কোনও ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে চলেছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৫৫

মকর রাশি

মকর রাশি

আপনি যদি সম্প্রতি একটি বড় কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন, তবে আজ অফার লেটার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটো ব্যবসায়ীরা প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আপনি আর্থিকভাবে কাছের কাউকে সাহায্য করতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

স্বাস্থ্য ভাল থাকবে না। মাথাব্যথা, অনিদ্রা, ক্লান্তি বোধ হতে পারে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আজ আপনি পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৯টা ৫০

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। হঠাৎ করে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে। আপনি কোনও আইনি ঝামেলায়ও পড়তে পারেন। চাকুরিজীবীদেরকে অফিসে রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আজ আপনি খুব চিন্তিত থাকবেন এবং অনেক নেতিবাচক চিন্তাও আপনার মনে আসতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ১০টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, July 2, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion