Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: বছরের দ্বিতীয় দিন কোন রাশির কেমন যাবে? দৈনিক রাশিফল 2 জানুয়ারী 2024
Ajker Rashifal, 02 January 2024: মঙ্গলবার, ২ জানুয়ারী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। শারীরিকভাবে খুব দুর্বল বোধ করতে পারেন। স্বাস্থ্যের প্রতি অবহেলা না করলেই ভালো। অফিসে সবার সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য ভুল আজ আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ১১টা
আজকের বৃষ রাশিফল
পারিবারিক জীবনে অশান্তি দেখা দেবে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ কাজের চাপ বাড়বে। নিজের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন। ব্যবসায়ীদেরকে মুলতবি থাকা কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও নতুন কাজ শুরু করার আগে পুরানো কাজগুলো শেষ করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার চোখ, পেট বা গলার কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের মিথুন রাশিফল
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ ভালো লাভ হবে। আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তনের সঠিক সময় এটি। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে বেড়াতে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। আপনাকে খুব বেশি তেল মশলাদার খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। একটানা কাজ করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার জীবনসঙ্গী আজ আপনাকে সারপ্রাইজ দিতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। খুব ভেবেচিন্তে খরচ করুন। ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। যাত্রার যোগ রয়েছে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১০টা ২০
আজকের সিংহ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। অফিসে আপনার উপর বড় দায়িত্ব থাকবে। আপনি কঠোর পরিশ্রমের সাথে আপনার কাজ করবেন। এর উপযুক্ত ফলাফলও পেতে পারেন। ব্যবসায়ীরা সাফল্য লাভ করতে পারেন। আর্থিক লাভের যোগ রয়েছে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যদি কোনও কারণে আপনাদের মধ্যে বিবাদ হয়ে থাকে, তবে আজ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন। তবে পর্যাপ্ত বিশ্রাম নিলে আরাম পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের কন্যা রাশিফল
শিক্ষার্থীদের সময়ের সদ্ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অযথা কাজে সময় নষ্ট করলে সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চিন্তা না করে অবাধে খরচ করলে আগামী দিনে বড় ধরনের আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। এ ছাড়া আপনার ঋণের বোঝাও বাড়বে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। আজ আপনার কানের সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা
আজকের তুলা রাশিফল
বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সঙ্গে দিনটা দারুণ কাটবে। ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার খরচ বাড়বে। প্রয়োজনের চেয়ে বেশি টাকা খরচ না করলেই ভালো হবে। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
জমি-বাড়ি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। সরকারি চাকুরিজীবীদেরকে অফিসের সমস্ত কাজ খুব সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য অসাবধানতার ফলে বড় ক্ষতি হতে পারে। ব্যবসায়ীরা ভাগ্যের সঙ্গ পাবেন। কম পরিশ্রমে বড় লাভ হতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১১টা
আজকের ধনু রাশিফল
অফিসে আপনার সম্মান বাড়বে। আপনার সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা তাঁদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। আজ আপনি বড় সুযোগ পেতে পারেন। গুরুজনদের আশীর্বাদ পাবেন। সিঙ্গেল জাতকরা তাঁদের মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১৫
আজকের মকর রাশিফল
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যরা আপনার কথাকে খুব গুরুত্ব দেবেন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ লাভ হবে। যে কারণে অর্থের অভাবে আটকে থাকা কাজগুলো শেষ হবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার বাকি থাকা কাজগুলো আজই শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ১০টা ০৫
আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীদের তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয়ের কথা মাথায় রেখেই খরচ করুন। জীবনসঙ্গী আজ রোমান্টিক মুডে থাকবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে রাত ৯টা ১৫
আজকের মীন রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। যে কারণে আপনি আপনার জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন না। তবে আপনাদের মধ্যে ভালো পারস্পরিক বোঝাপড়া থাকবে, তাই কোনও সমস্যা হবে না। আজ খরচ বেশি হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ব্যবসায় লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
