Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দেখুন ০২ জানুয়ারির রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 02 January 2023

মেষ রাশি

মেষ রাশি

অফিসে সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। যাদের লিভারের সমস্যা আছে, তারা খাওয়াদাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখুন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: সকাল ৫টা ১০ থেকে দুপুর ২টা

বৃষ রাশি

বৃষ রাশি

আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। কম পরিশ্রমে আপনি ভালো সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা ভালো ফল পাবেন। আপনার কাজ দেখে বস আজ আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি

মিথুন রাশি

আপনাকে আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। অফিসে ছোটো একটি ভুলের জন্য বসের বকা শুনতে হতে পারে। ব্যবসায়ীদের কোনও কাজ মাঝপথে আটকে থাকায় আর্থিক ক্ষতি হতে পারে। পিতা-মাতাকে সম্মান করে চলুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। সুস্থ-সবল থাকার জন্য, প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

কর্কট রাশি

কর্কট রাশি

আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। ভালো লাভ হবে। চাকুরিজীবীদের এই সময়ে কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

সিংহ রাশি

সিংহ রাশি

আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। বিশেষ করে ওষুধের ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি তেমন ভালো কাটবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। অকারণে সন্দেহ করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

যারা চাকরি খুঁজছেন, তারা আজ চাকরি পেতে পারেন। আপনার আয়ও বাড়বে। ঘরের পরিবেশ ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব আনন্দে কাটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকরি করা জাতকদেরও উন্নতি হবে। ছোটো ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনার গ্যাস, বদহজম, অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: দুপুর ২টা ০৫ থেকে বিকেল ৪টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হবে। অফিসে সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ কোনও ডিল আজ ফাইনাল হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ঘরের পরিবেশ আজ খুব ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ৩টা ০৫

ধনু রাশি

ধনু রাশি

সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি বেশ ভালো কাটবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাদের ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫

মকর রাশি

মকর রাশি

আজ আপনাকে প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ি হোক বা কর্মস্থল, তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। চাকুরিজীবীরা নিজেদের উপর বেশি কাজের চাপ দেবেন না, তাহলে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়বে এবং পারফরম্যান্সও হ্রাস পাবে। ব্যবসায়ীদের আজ মোটামুটি লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার পেটের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৪১

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৫৫

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের আটকে থাকা কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা ৪৫

মীন রাশি

মীন রাশি

চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভালো থাকবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার পেশী সংক্রান্ত সমস্যা হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৫টা থেকে ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, January 2, 2023, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion