Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 02 ফেব্রুয়ারি 2023

বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 02 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। বাবার সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। অফিসে কাজের চাপ হালকা হবে। কাজের বিষয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনাও হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বাদামী

শুঢ সংখ্যা: ২১

শুভ সময়: সকাল ৪টা ৩০ থেকে দুপুর ২টা ২০

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ প্রাপ্তি হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন এবং আজ আপনি নতুন কিছু শেখার সুযোগও পেতে পারেন। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মেজাজে থাকবেন। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে বিতর্কে জড়াবেন না। নিজের কাজে মনোনিবেশ করাই ভালো হবে। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। তবে অযথা ব্যয় করবেন না। আছ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫টা ৫৫

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসের পরিবেশ খুবই ভালো থাকবে। ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: হালকা সবুজ

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাদের খুব ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: সকাল ৯টা ৩৫ থেকে বিকেল ৫টা

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও কিছু নিয়ে চিন্তিত থাকেন, তবে আজ আপনার খুব কাছের কারও সাহায্যে এই সমস্যার সমাধান হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অর্থ সংক্রান্ত লেনদেনের জন্য দিনটি উপযুক্ত নয়। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকের সঙ্গে লেনদেনের সুযোগ পেতে পারেন। শীঘ্রই আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। যাদের থাইরয়েডের সমস্যা আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। অর্থ প্রাপ্তি হবে এবং আপনার কোনও বড় সমস্যার সমাধানও হবে। মানসিকভাবে আজ আপনি খুব ভালো বোধ করবেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করবেন। ব্যবসায়ীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। অনলাইনে যারা ব্যবসা করছেন, তাদের ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য খুব ভালো থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৫টা ৩০ থেকে ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার পরিশ্রম বৃথা যাবে না। শীঘ্রই আপনি এর ভাল ফলাফল পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। আজ আপনাকে ডাক্তার এবং হাসপাতালে যেতে হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ১২টা ২৫

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

ঘরের পরিবেশ ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি ভালো কাটবে। সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে বসের মেজাজ ভালো থাকবে না। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা করতে হবে। আজ আপনার গলার কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: হালকা গোলাপী

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভালো কাটবে। তারা পরীক্ষায় অসাধারণ সাফল্য পেতে পারেন। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি পেতে আরও কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের এই সময়ে কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। সুস্থ থাকতে হলে সময়মতো খাবার খেতে হবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনি তাদের গাইড করার সুযোগও পাবেন। আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না। অফিসে নিজেদের কাজে মনোনিবেশ করুন। খুচরা ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। তাদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুবই ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো।সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। অফিসে আপনার অবস্থান শক্তিশালী হবে। ব্যবসায়ীদের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৩

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ১৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion