Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 2 অগস্ট 2023
Ajker Rashifal: বুধবার, ২ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। পরিবারে অশান্তি হতে পারে। টাকা নিয়ে বাড়িতে বিতর্ক হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের বৃষ রাশিফল
গুরুজনদের আশীর্বাদ পাবেন। আজ আপনার কিছু আটকে থাকা কাজ শেষ হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১১টা ২০
আজকের মিথুন রাশিফল
আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩৫
আজকের কর্কট রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি আপনার সন্তানের জন্য খুব গর্বিত বোধ করবেন। লভ লাইফ ভালো কাটবে। আজ আপনার চোখের সমস্যা হতে পারে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ২টা ০৫ থেকে বিকেল ৪টা
আজকের সিংহ রাশিফল
ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০
আজকের কন্যা রাশিফল
আজ আপনি একটি বিলাসবহুল জিনিসের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। ভেবেচিন্তে খরচ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের তুলা রাশিফল
আজ বাড়ির কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। আজ আপনি সবার জন্য সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, কিন্তু অতিরিক্ত খরচ করলে বিপদে পড়বেন। চাকুরিজীবীরা অফিসে নিজের কাজে মনোযোগ দিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১০টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। অফিসে কাজের চাপ বাড়তে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের ধনু রাশিফল
আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। অহেতুক রাগ ও অভিমান আপনার জন্য ভালো নয়। আজ আপনি প্রচুর সমালোচিত হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল
চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে এবং বেতনও বাড়বে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে আপনি অসুস্থ হতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৬টা ০৫ থেকে ৯টা ০৫
আজকের কুম্ভ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। একাধিক উৎস থেকে অর্থ আসতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা ৫০ থেকে দুপুর ৩টা
আজকের মীন রাশিফল
পড়ুয়ারা শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় দুর্দান্ত সাফল্য পাবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি যদি অবিবাহিত হন, তবে আজ আপনার বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
