Ajker Rashifal : কেমন যাবে আজকের দিন? দেখুন ০২ এপ্রিলের রাশিফল

আজ সারাটা দিন আপনার কেমন কাটতে চলেছে? তা জানতে দেখুন আপনার রাশিফল।

Ajker Rashifal : 02 April 2022

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি যদি অফিসে একটি বড় প্রকল্পে কাজ করছেন, তাহলে আজ আপনার কাজ প্রশংসিত হবে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অর্থ সংক্রান্ত চলমান প্রচেষ্টায় সাফল্য আসবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীদের অফিসে খুব অ্যাকটিভ থাকতে হবে। আজ আপনার উপর কাজের চাপ বেশি হতে চলেছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এই সময়ে আপনার বাবাকে মানসিক চাপ থেকে দূরে রাখলে ভাল হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে দুপুর ৩টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদেরকে সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। অনেক দিন পর আজ আপনি আপনার পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। আপনার স্বাস্থ্য ভাল না থাকলে অবশ্যই ডাক্তার দেখান।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কর্কট রাশি

কর্কট রাশি

অফিসে আপনার কাজে মনোযোগ দিন। এমন কিছু করবেন না যাতে আপনার বসের মেজাজ খারাপ হয়। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। ব্যবসায়ীরা কোনও চুক্তি করার সময় খুব সাবধানে কথাবার্তা বলুন, অন্যথায় আপনার ছোট্ট ভুলের কারণে সমস্যা বাড়তে পারে। বিবাহিত জীবনে ঝামেলা হতে পারে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সুস্থ থাকতে হলে আপনার খাওয়া-দাওয়ার প্রতি খেয়াল রাখুন, পাশাপাশি মানসিক চাপ নেওয়া এড়িয়ে চলুন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: ভোর ৪টা ১০ থেকে দুপুর ২টা

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে চলেছে। একসঙ্গে অনেক দায়িত্ব সামলাতে হতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

কন্যা রাশি

কন্যা রাশি

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। খুচরা ব্যবসায়ীদের লাভ হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল যাবে। বাজেট মাথায় রেখে খরচ করলে কোনও সমস্যা হবে না। ফিট এবং অ্যাকটিভ থাকার জন্য নিয়মিত যোগব্যায়াম এবং মেডিটেশন করুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের এই সময়ে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। শীঘ্রই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। নতুন কাজের সন্ধান শুরু করার জন্য এটি উপযুক্ত সময়। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। বাজেট অনুযায়ী খরচ করলে বড় সমস্যা হবে না। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। কাজের চাপ এবং পারিবারিক দায়িত্ব একসঙ্গে সামলাতে আপনি ঝামেলায় পড়বেন। এই সময় খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজ আপনার মনে অনেক নেতিবাচক চিন্তা আসতে পারে। আপনি ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত হবেন। চাকুরিজীবীদের কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যেতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের আচরণ আপনার প্রতি ভাল হবে না। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে চলেছে। আজ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। মাথাব্যথা, জ্বর হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ২টা ৩০

ধনু রাশি

ধনু রাশি

মানসিক চাপ থেকে মুক্তি পেতে দৈনন্দিন মে়ডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুবই শুভ হতে চলেছে। অর্থ প্রাপ্তি হবে। চাকুরিজীবীদের একসঙ্গে অনেকগুলি কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি আপনার আটকে থাকা কোনও কাজও শেষ করবেন। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আজ আপনি ধর্মীয় স্থানেও যেতে পারেন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি

মকর রাশি

অফিসে বসের কাছ থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন। আজ ব্যবসায়ীদের সামনে একটি সুবর্ণ সুযোগ আসতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। বিবাহিত জীবনে সুখ থাকবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আজ বন্ধুদের সঙ্গে আনন্দ করার সুযোগ পাবেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তবে পার্টনারের প্রতি আপনার আস্থা মজবুত রাখুন। অন্যের কথায় পড়ে আজ কোনও সিদ্ধান্ত নেবেন না। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। তবে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। রাগের বশে খারাপ ব্যবহার করবেন না, অন্যথায় আপনাকে পরে অনুশোচনা করতে হতে পারে। শারীরিক দুর্বলতা থাকবে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৯টা ১৫

মীন রাশি

মীন রাশি

যাঁরা উচ্চ রক্তচাপে ভুগছেন, আজ তাঁদের স্বাস্থ্যের ব্যাপক অবনতি হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। হঠাৎ বড় খরচ হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আপনার কাজে মনোযোগ দিন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, April 2, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion