Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: মাসের প্রথম দিনে কী ঘটতে চলেছে আপনার জীবনে? দৈনিক রাশিফল 01 সেপ্টেম্বর 2023
Ajker Rashifal: শুক্রবার, পয়লা সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য সমস্যা দূর হবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ১২টা ২০
আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার প্রিয়জনও আপনাকে কোনও প্রতিশ্রুতিও দিতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ লাভ হবে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১৫
আজকের মিথুন রাশিফল
আজ আপনি পূজাপাঠের প্রতি বেশি আগ্রহী থাকবেন। কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন বা আপনার বাড়িতে পূজা ও যজ্ঞের আয়োজন করতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আজ কোনও ভাল সুযোগ আসতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা
আজকের কর্কট রাশিফল
আপনাকে আপনার প্রতিপক্ষের থেকে সতর্ক থাকতে হবে, অন্যথায় তারা আপনার ক্ষতি করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে না। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে সকাল ৯টা ১৫
আজকের সিংহ রাশিফল
স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি খুব ভাল বোধ করবেন। অফিসের মুলতবি থাকা কাজ আজ শেষ হবে। বস আপনার কাজ নিয়ে সন্তুষ্ট হবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা
আজকের কন্যা রাশিফল
অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি কাজের মধ্যে অন্যরকম আনন্দ অনুভব করবেন। জীবনসঙ্গীকে সম্মান করুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ৫০
আজকের তুলা রাশিফল
অর্থ সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। আজ আপনাকে ঋণ নিতে হতে পারে। অফিসে আজকের দিনটি ভাল যাবে না। তাড়াহুড়ো করে এমন কিছু করবেন না যাতে পরে আপনি অনুতপ্ত হন। আজ আপনার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫
আজকের বৃশ্চিক রাশিফল
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ভাল লাভ হবে। চাকুরিজীবীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল যাবে। আজ আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ৩৫ থেকে বেলা ১১টা
আজকের ধনু রাশিফল
স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। অফিসে একই ভুলের পুনরাবৃত্তি করবেন না, অন্যথায় আপনার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায় ভাল লাভ হবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ১২টা ৫০ থেকে দুপুর ৩টা
আজকের মকর রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল যাবে না। চাকুরিজীবীরাও আজ কোনও সমস্যায় পড়তে পারেন। কোনও কারণে আপনার পদোন্নতি আটকে যেতে পারে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল ব্যবহার করুন। ঝগড়া, ঝামেলা এড়িয়ে চলুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে ১১টা ৩০
আজকের কুম্ভ রাশিফল
অর্থের দিক থেকে আজকের দিনটি ভাল যাবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের খারাপ ব্যবহারে আপনি কষ্ট পেতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি মানসিকভাবে খুব ভেঙে পড়বেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের মীন রাশিফল
আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও মূল্যবান জিনিস কিনতে চান, তবে আজ আপনার ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক ঠিক থাকবে। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আজ তাঁরাও আপনার প্রশংসা করবেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি করার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
