Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন পয়লা সেপ্টেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় আপনার সমস্যা বাড়তে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে। আপনাকে আপনার খাদ্যাভাস পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৩
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে বিকেল ৫টা

বৃষ রাশি
অর্থের অভাবে আপনি আজ সমস্যায় পড়তে পারেন। আপনাকে ঋণও নিতে হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। ব্যবসায়ীদের আজ মোটামুটি লাভ হতে পারে। আজ আপনার দাঁতের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
আজ আপনার পূজার্চনার প্রতি প্রচুর আগ্রহ থাকবে এবং আপনি ধর্মীয় স্থানেও যেতে পারেন বা আপনি বাড়িতেই পূজা বা যজ্ঞের আয়োজন করতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার সমস্ত কাজ খুব সহজেই সম্পন্ন হবে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

কর্কট রাশি
দাম্পত্য জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে বড় কোনও খরচ করার জন্য দিনটি ভাল নয়। সেলস-এর সঙ্গে যাঁরা যুক্ত, তাদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা

সিংহ রাশি
ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের এই সময়ে কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। নিজের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

কন্যা রাশি
লভ লাইফ বেশ ভালই কাটবে। আজ আপনি সঙ্গীর কাছে আপনার মনের কথা খুলে বলতে পারেন। বিবাহিতদের দিনটি দারুণ কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে চমৎকার সারপ্রাইজ পেতে পারেন। সুস্থ থাকতে হলে, প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি শরীরচর্চাও করতে হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে বিকেল ৫টা

তুলা রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনার কঠোর পরিশ্রম আজ আপনাকে বড় সাফল্য এনে দেবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুঢ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের সমস্যা বাড়তে পারে। পার্টনারের সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি
আজ আপনার অর্থ প্রাপ্তি হতে পারে, পাশাপাশি আপনার আর্থিক সমস্যার সমাধানও হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। চাকুরিজীবীরা অফিসে বসের কাছ থেকে প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। আজ আপনার গলার কোনও সমস্যা হতে পারে। ঠান্ডা খাবার খাবেন না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মকর রাশি
শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ খুব বেশি থাকবে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। অর্থের অবস্থা ভাল থাকবে। সুস্থ থাকতে হলে, সময়মতো খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। স্বাস্থ্যকে অবহেলা করবেন না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ১২টা ৪৫

কুম্ভ রাশি
শীঘ্রই আপনি ধর্মীয় যাত্রায় যাওয়ার সুযোগ পাবেন। খরচ বাড়তে পারে। আজ আপনাকে ঋণ পরিশোধ করতে হতে পারে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। মাইগ্রেনের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ১০টা ০৫

মীন রাশি
মিডিয়া ও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ বড় সাফল্য পেতে পারেন। যাঁরা ফ্যাশন সংক্রান্ত কাজ করছেন, তাঁরাও আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। বেকার জাতক জাতিকাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনার বিবাহিত জীবনে প্রেম-ভালবাসা বজায় থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications