Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 01 October 2022 : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন পয়লা অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার পরিশ্রম সফল হতে পারে। চাকুরিজীবীরা আজ ভাল সুযোগ পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার বাবার কাছ থেকে উপহার পেতে পারেন। বিবাহিত জীবনে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

বৃষ রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অফিসে আপনার সব কাজ আজ খুব সহজেই সম্পন্ন হতে পারে। বস আপনার পরিশ্রমের প্রশংসা করবেন। ব্যবসায়ীরা আজ নতুন অর্ডার পেতে পারেন। ব্যবসায় বৃদ্ধি হবে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

মিথুন রাশি
ব্যস্ততার কারণে আপনি আজ নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন। চাকুরিজীবীদেরকে অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজে দেরি করলে সমস্যায় পড়তে পারেন। বস কঠোর ব্যবস্থা নিতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ কোন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সুস্থ থাকতে হলে, মশলাদার এবং ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

কর্কট রাশি
আজ ছোটখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। বস যদি আপনাকে কোনও কাজের দায়িত্ব দিয়ে থাকেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পূর্ণ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ৫টা থেকে বিকেল ৫টা ১৫

সিংহ রাশি
চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ কাজের চাপও কম থাকতে পারে। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

কন্যা রাশি
আর্থিক অবস্থার অবনতি হতে পারে। অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ করবেন না। যে সব ব্যবসায়ীরা কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, আজ তাদের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। চাকুরিজীবীদের অফিসে সময়ের দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কাজের চাপ একটু বেশি হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

তুলা রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আর্থিক দুশ্চিন্তা দূর হবে। অফিসে বস আপনার কাজে খুব সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা যদি কোনও নতুন কাজ শুরু করতে চান, তাহলে আজকের দিনটি তার জন্য উপযুক্ত। আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। সন্তানের স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি বিশ্রামের জন্য যথেষ্ট সময় পাবেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের ভাল লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আজ আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি
আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভাল কাটবে। ভাল লাভ হতে পারে। সরকারি চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

মকর রাশি
ব্যবসায়ীদের অর্থের ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। চাকুরিজীবীদেরকে অফিসের মুলতুবি কাজগুলি শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজ আপনার হাত, পা বা হাঁটুতে ব্যথা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
আপনি যদি সম্প্রতি কোনও কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে আজ আপনি ভাল খবর পেতে পারেন। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যয় ভুগছেন, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

মীন রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications