Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 01 মার্চ 2023
বুধবার, পয়লা মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতির কারণে আজ আপনি খুব চিন্তিত থাকবেন। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৫টা থেকে বেলা ১১টা ৩০

আজকের বৃষ রাশিফল
অফিসে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখুন, অন্যথায় আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। ব্যবসায়ীরা সরকারী বিষয়ে অবহেলা করবেন না, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে দুপুর ৩টা ০৫

আজকের মিথুন রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। সুখবর পেতে পারেন। মানসিকভাবে খুব ভালো থাকবেন। আজ আপনি আপনার সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভালো থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১১টা ৩০

আজকের কর্কট রাশিফল
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজের প্রতি আরও সিরিয়াস হোন। একই ভুল বারবার করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি খুব দুর্বল বোধ করতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে রাত ৭টা ৪০

আজকের সিংহ রাশিফল
আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে চমৎকার সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা ১০

আজকের কন্যা রাশিফল
কাজের ক্রমবর্ধমান চাপের কারণে আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ২টা ৩০

আজকের তুলা রাশিফল
আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকুন। ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। আজ আপনারা একে অপরকে অনেকটা সময় দিতে পারবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল
সুস্থ থাকার জন্য, আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণ করুন। বাইরের খাবার এড়িয়ে চলুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল
শিক্ষার্থীরা তাদের পরিশ্রমের ফল পাবে। যাঁরা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন, আজ তাঁদের ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না। বাড়িতে তর্ক-বিতর্ক চলতে পারে। খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার সেরা কাজটা দেবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

আজকের কুম্ভ রাশিফল
স্বাস্থ্যের অবনতি হতে পারে। অফিসে কাজের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। আপনার কাজে আসা বাধা দূর হবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

আজকের মীন রাশিফল
পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিত জাতকদের বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। চাকুরিজীবীরা তাঁদের প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications