Ajker Rashifal: মাসের প্রথম দিন কেমন কাটবে? দৈনিক রাশিফল 01 জুন 2023

বৃহস্পতিবার, পয়লা জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 01 June 2023

আজকের মেষ রাশিফল
সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। কাছের লোকের পরামর্শ নিন। খরচ বাড়বে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে তা পরিশোধের চাপও আপনার ওপর বাড়বে। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। আজ আপনি ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল
আজ বাড়ির কেউ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার এবং ওষুধের পেছনে প্রচুর খরচ হতে পারে। অফিসের কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। বস আপনার সঙ্গে খুব কঠোর ব্যবহার করতে পারেন। ব্যবসায়ীদের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল
চাকরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায় লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে ১০টা ১৫

আজকের কর্কট রাশিফল
আজ অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাহলে প্রতারিত হতে পারেন। লভ লাইফে নতুন মোড় আসবে। আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালই কাটবে। ব্যবসায় লাভ হতে পারে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন। বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

আজকের সিংহ রাশিফল
আজ কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনারা একে অপরের সঙ্গে ভাল সময় কাটাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করুন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ৯টা ৫৫

আজকের কন্যা রাশিফল
কর্মক্ষেত্রে আপনার ভাল পারফরম্যান্সের ভিত্তিতে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে পারবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাল সুযোগ পেতে পারেন। কাপড়ের ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের তুলা রাশিফল
আজ অফিসে কাজের চাপ কম হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে কাজ সংক্রান্ত কিছু পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের কাজ আজ মাঝপথে আটকে যেতে পারে। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩৫

আজকের বৃশ্চিক রাশিফল
কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ১০টা ১০

আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীদের স্বল্প দূরত্বে যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা খুবই লাভদায়ক হতে চলেছে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যয় বাড়বে। আজ বাড়ির কারুর কাছ থেকে কোনও ভাল খবর পেতে পারেন। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনার চোট লাগতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল
যদি সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজ ভাল খবর পেতে পারেন। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হবে। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। চাকুরিজীবীরা যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তবে এ ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: ভোর ৪টা থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল
ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত জাতকদের পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ছোটো ব্যবসায়ীদের দিনটি ভাল কাটবে। আজ আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। স্বাস্থ্য তেমন ভাল থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ৯টা ৩৫

আজকের মীন রাশিফল
বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। যদি বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাহলে ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, June 1, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion