Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন পয়লা জুনের রাশিফল

আজ সারাদিন আপনার কেমন কাটবে? জানতে দেখুন আজকের রাশিফল।

Ajker Rashifal : 01 June 2022

মেষ রাশি

মেষ রাশি

স্বাস্থ্য ভাল থাকবে না। আজ আপনার চোখে ব্যথা, জ্বর, ইত্যাদি সমস্যা হতে পারে। অফিসে মুলতুবি থাকা কাজের তালিকা বাড়াবেন না। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকাও ফেরত আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। খরচ বাড়তে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীরা ভাল পারফরম্যান্স দিয়ে বসের মন জয় করতে সফল হবেন। আপনার মান-সম্মান বাড়বে। ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি অনুকূল। তাঁরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। গাড়ি, জমি, বাড়ি কেনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের আইনী বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও বেআইনি কাজ করা থেকে বিরত থাকুন। একটুও অসাবধানতা বড় ক্ষতির কারণ হতে পারে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে ঠিকঠাক আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালই কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি

কর্কট রাশি

ঘরের পরিবেশ ভাল থাকবে না। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে দায়িত্ব আরও বাড়বে, এর পাশাপাশি বসের চাপও বাড়তে পারে। ব্যবসায়ীদের খুব পরিশ্রম করতে হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। আজ আপনার ক্লান্তি বাড়বে।

শুভ রং: হালকা লাল

শুভ সংখ্যা: ৪৫

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

সিংহ রাশি

সিংহ রাশি

যে সব সরকারি চাকুরিজীবীরা দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় আছেন, আজ তাঁদের সমস্যার সমাধান হতে পারে। আপনি আবার আপনার কাজে সঠিকভাবে ফোকাস করতে পারবেন। ব্যবসায়ীদের অর্থ লাভ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাবে। কোর্ট-কাছারির মামলায় সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীরা প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে তাঁদের প্রতিভা দেখানোর ভাল সুযোগ পেতে পারেন। আজ বস আপনাকে গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব দিতে পারেন। আর্থিক দিক মজবুত হবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। জীবনসঙ্গীর সাহায্যে আপনার গুরুত্বপূর্ণ কোনও কাজ আজ সময়মতো সম্পন্ন হতে পারে। আজ স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ আপনার হাড়ের সমস্যা হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। টিভি এবং মোবাইল থেকে দূরত্ব বজায় রাখুন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। পিতার স্বাস্থ্য আজ দুর্বল থাকতে পারে। পিতা-কে মানসিক চাপ থেকে দূরে রাখলে ভাল। অর্থের দিক দিয়ে দিনটি ভালই কাটবে। আজ পেটের সমস্যা হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার কোনও বড় ঝামেলার অবসান ঘটতে পারে, সেই সাথে আপনার আর্থিক অবস্থাও মজবুত হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। চাকুরিজীবীরা বসের সহযোগিতা পাবেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। আজ আপনি অর্থের দিক দিয়ে ভাল ফলাফল পাবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি

মকর রাশি

আজ আপনাকে কর্মক্ষেত্রে খুব পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ১০টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন, পাশাপাশি সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয় আরও ভাল হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। আজ আপনি রোমান্টিক ডিনার ডেটে বা লং ড্রাইভে যাওয়ার সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মীন রাশি

মীন রাশি

শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। শিক্ষা সম্পর্কিত যে কোনও প্রচেষ্টায় আপনি দুর্দান্ত সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের তাদের বিরোধীদের থেকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় তাঁরা আপনার কাজে বাধা দিতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, June 1, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion