Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে বছরের প্রথম দিন? দৈনিক রাশিফল 01 জানুয়ারী 2024
Ajker Rashifal, 01 January 2024: সোমবার, পয়লা জানুয়ারী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনার খরচ বাড়বে। ঋণ শোধ করতেও হতে পারে। অর্থের বিষয়ে একটু সতর্ক থাকা ভালো, অন্যথায় ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার ভালোবাসা ও সাপোর্ট পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১২টা ৫০ থেকে বিকেল ৫টা
আজকের বৃষ রাশিফল
ভাগ্যের সঙ্গ পাবেন। আজ আপনার মুলতবি কাজগুলো শেষ হতে পারে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টো ৩০
আজকের মিথুন রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা আজ মুনাফা অর্জনের ভালো সুযোগ পাবেন। শীঘ্রই আপনার ব্যবসায় অগ্রগতি হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের কর্কট রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ মিটিং হতে পারে। আপনি তাঁদের কাছ থেকে কিছু ভালো পরামর্শও পেতে পারেন। ব্যবসায়ীরা ঋণ মুক্ত হতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে। আজ ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনি পেশীর ব্যথায় ভুগতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টে ৩০ থেকে ৬টা ৫০
আজকের সিংহ রাশিফল
আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে কলহ চলতে পারে। অর্থ নিয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। ব্যবসায়ীদের আজ অহেতুক দৌড়াদৌড়ি করতে হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ২০ থেকে বিকেল ৪টে
আজকের কন্যা রাশিফল
আজকের দিনটি এই রাশির ছাত্রছাত্রীদের ভালো কাটবে। উচ্চশিক্ষা সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। আপনার পছন্দের কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। অফিসের পরিবেশ ভালো থাকবে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করবেন। ব্যবসায়ীদের স্থগিত থাকা কোনও কাজ আজ শেষ হতে পারে। আজ আপনি অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু উপকারী পরামর্শ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের তুলা রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। আপনাকে রোজ যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অফিসে কাজের চাপ বেশি থাকতে পারে। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করতে সক্ষম হবেন। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করবেন। ব্যবসায়ীরা সম্প্রতি কোনও নতুন ব্যবসা শুরু করে থাকলে, তার প্রচারের দিকে মনোযোগ দিতে হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টে থেকে ৭টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলে, আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অফিসের বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। তাই কাজে ভুল না করলেই ভালো। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হতে পারে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে ১১টা ৫০
আজকের ধনু রাশিফল
আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে আপনাকে ব্যয় কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার মূল্যবান জিনিসগুলি খুব সাবধানে রাখুন। সেগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। ব্যবসায়ীদেরকে তাঁদের কথাবার্তা ও ব্যবহার ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫
আজকের মকর রাশিফল
এই রাশির বিবাহিত জাতকদের বৈবাহিক জীবনে আরও বেশি মনোযোগ দিতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান। এতে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে। ব্যবসায়ীদের কাজের জন্য যাত্রা করতে হতে পারে। আজ আপনাকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক যাবে। আজ আপনি ত্বকের অ্যালার্জিতে ভুগতে পারেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ৩টে
আজকের কুম্ভ রাশিফল
লভ লাইফ ভালো কাটবে না। যদি আপনার মনে কোনও সন্দেহ থাকে, তাহলে খোলাখুলিভাবে আপনার সঙ্গীর সঙ্গে শেয়ার করুন। নীরব থাকলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি আরও বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনাকে প্রতিদিন শরীরচর্চা ও মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
আজকের মীন রাশিফল
যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে আজ এই সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসায় উন্নতি করার ভাল সুযোগ পাবেন। পিতা-মাতার আশীর্বাদ পাবেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
