Ajker Rashifal: নতুন বছরের প্রথম দিনটি কেমন কাটবে আপনার? দেখুন পয়লা জানুয়ারির রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 01 January 2023

মেষ রাশি

মেষ রাশি

স্বাস্থ্য ভালো থাকবে না। অফিসে সহকর্মীদের সঙ্গে বেশি কথা বলবেন না এবং তাদের কাছে নিজের কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনি আগামী দিনে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীরা আজ খুব সতর্ক ভাবে কোনও কাজ করুন। খরচ বাড়তে পারে।

শুভ রং: হালকা লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

বৃষ রাশি

বৃষ রাশি

ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। অফিসে আপনাকে কোনও কঠিন কাজ দেওয়া হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। আজ আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। মায়ের স্বাস্থ্যের হঠাৎ অবনতির কারণে আপনি বেশ চাপের মধ্যে থাকবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল 6টা থেকে দুপুর ১২টা ২০

কর্কট রাশি

কর্কট রাশি

যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা তাদের পার্টনারের সঙ্গে ভালো ব্যবহার করুন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে, তবে আপনি শান্ত মনে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। আজ উচ্চপদস্থ আধিকারিকরাও আপনার কঠোর পরিশ্রমে খুব মুগ্ধ হবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০

সিংহ রাশি

সিংহ রাশি

কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। সহকর্মীদের কাজে খুব বেশি হস্তক্ষেপ করবেন না। আপনি আপনার কাজে মনোনিবেশ করুন। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনার বিবাদ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে। খরচ কম হবে। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ১১টা ৩০ থেকে দুপুর ৩টা

কন্যা রাশি

কন্যা রাশি

বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি আশানুরূপ ফলাফল পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আজ আপনার কোনও কঠিন কাজ সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতির হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটতে পারে। আজ আপনি আপনার ব্যক্তিগত জীবনেও মনোযোগ দিতে পারবেন। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীরা আজ তাদের কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। আজ বস আপনার অনেক প্রশংসা করবেন। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনাকে ধারালো বস্তু খুব সাবধানে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে, নাহলে বিপদ হতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে স্থগিত থাকে, তাহলে আজ তা সম্পন্ন হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে না। অফিসে আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: ধূসর

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

মকর রাশি

মকর রাশি

রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না। আজকের দিনটি খুচরা ব্যবসায়ীদের ভালো কাটবে। কম পরিশ্রমে ভালো সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। ঘরের পরিবেশ ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আয়ের চেয়ে বেশি খরচ করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। আজ আপনাকে কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বস আপনার কাজ নিয়ে অসন্তুষ্ট হবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। বেশি খরচ করা থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: বেলা ১১টা ৫০ থেকে দুপুর ২টা ২৫

মীন রাশি

মীন রাশি

আজ আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে আপনার কাজ যথাসময়ে সম্পন্ন করুন এবং কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল না পাওয়ায় হতাশ হতে পারেন। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। ব্যস্ততার কারণে আপনি আজ আপনার প্রিয়জনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৪০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, January 1, 2023, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion