Ajker Rashifal: আজ দারুণ লাভ এই ৪ রাশির, কার বাড়বে দুর্ভোগ? দৈনিক রাশিফল 01 ফেব্রুয়ারি 2023

বুধবার পয়লা ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 01 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

আজ আপনি কোনও ভালো খবর পেতে পারেন। যে কারণে আপনার মন খুব খুশি হবে। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবি আপনাকে বড় খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: ভোর ৪টা থেকে রাত ৯টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। চাকুরিজীবীদের অফিসে মিটিং-এর জন্য ডাক আসতে পারে। ব্যবসায়ীদের আজ মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক ডিনার ডেটে যেতে পারেন। প্রিয়জনের কাছ থেকে সুন্দর সারপ্রাইজও পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। চাকুরিজীবীরা অফিসে নিজেদের আচরণ ঠিক রাখুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে ১১টা ৫৫

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

আজ আপনি পিতা-মাতার সঙ্গে অনেকটা সময় কাটাবেন। যারা লভ ম্যারেজ করতে চান, তারা আজ পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। অফিসে আপনাকে কোনও কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। যে কারণে চাকুরিজীবীরা সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে রাত ৮টা ২৫

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীদের উপর অফিসে বড় দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের ভালোবাসা ও সহযোগিতা পাবেন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা থেকে ১১টা

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

আজকের দিনটি কর্মক্ষেত্রে ভালো কাটবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঋণ মুক্ত হতে চাইলে আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিতে হবে। সন্তানদের স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ী কাজ মাঝপথে আটকে যেতে পারে। তবে এই সমস্যাটি সাময়িক। শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। দেরি করলে সমস্যায় পড়বেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে। আজ আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ২৫

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আজ অনেক খরচ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনারা ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। আপনি যদি অবিবাহিত হন, তবে আজ আপনার বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ৩টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। এই রাশির বেকার জাতকরা আজ চাকরি পেতে পারেন। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২০

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন করতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার আত্মবিশ্বাস ও মনোবল বাড়বে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

অসুস্থতার কারণে আপনার দৈনন্দিন পরিকল্পনায় বাধা পড়তে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, February 1, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion