Ajker Rashifal: কেমন যাবে মাসের প্রথম দিন? দৈনিক রাশিফল 01 অগস্ট 2023

Ajker Rashifal: মঙ্গলবার, পয়লা অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal 01 August 2023

আজকের মেষ রাশিফল

আজ আর্থিক লাভ হতে পারে এবং আপনি আপনার পছন্দের কোনও মূল্যবান জিনিস কিনতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আপনার জন্য উন্নতির দুয়ার খুলে যাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

আজকের বৃষ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। আজ আপনি আপনার প্রিয়জনের জন্য বিশেষ কিছু করতে পারেন। ক্যারিয়ার সংক্রান্ত কোনও বড় সমস্যার সমাধান হবে। আজ আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে সক্ষম হবেন। শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল পাবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২০

আজকের মিথুন রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আপনাকে ওভারটাইমও করতে হতে পারে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। দিনের দ্বিতীয় ভাগে হঠাৎ কোনও ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে বেলা ১২টা

আজকের কর্কট রাশিফল

আজ খরচ বেশি হবে। আপনাকে অতিরিক্ত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি সম্ভব। আজ আপনার প্রিয়জনের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি বসের কাছ থেকে কিছু ভালো পরামর্শও পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে সকাল ৭টা ২৫

আজকের সিংহ রাশিফল

আজ কাজের চাপ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। যাঁরা বিদেশে চাকরি করতে চান, আজ তাঁদের সামনে ভালো সুযোগ আসবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

আজকের কন্যা রাশিফল

বাড়ির কারুর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। খারাপ শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, তাহলে কাজে বড় ভুল হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। সুস্থ সবল থাকতে প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করা প্রয়োজন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে বেলা ১১টা

আজকের তুলা রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘস্থায়ী কোনও রোগ থেকে মুক্তি পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অর্থ সংক্রান্ত কোনও লেনদেন আজ করবেন না। ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীরা তাদের ভালো পারফরম্যান্সের জোরে কর্মক্ষেত্রে সম্মান পাবেন। বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল

আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। যে কারণে আজ আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। মনে অনেক নেতিবাচক চিন্তা আসতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ৯টা ৫০

আজকের ধনু রাশিফল

আজকের দিনের শুরুটা একটু ধীর হবে। কোনও স্থগিত থাকা কাজ শেষ হওয়ায় আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। আর্থিক দিক ঠিক থাকবে। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১১টা ২০

আজকের মকর রাশিফল

আজ আপনি আপনার জীবনসঙ্গীর জন্য ভালো কিছু পরিকল্পনা করতে পারেন। তবে কোনও কারণে আপনার পরিকল্পনা ব্যাহত হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। ক্রমবর্ধমান কাজের চাপের কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ৭টা ৫৫

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীদের অফিসে সময় নষ্ট না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের কাজে বেশি হস্তক্ষেপ করবেন না। স্বাস্থ্য আজ ভালো থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে সকাল ৯টা ০৫

আজকের মীন রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। তবে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী এবং সঠিক সময়ে সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, August 1, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion