Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Aja Ekadashi 2023: অজা একাদশীর ব্রতকথা শুনলেই পাবেন অশ্বমেধ যজ্ঞের ফল! জানুন দিনক্ষণ
হিন্দু শাস্ত্র অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় অজা একাদশী। এটি অন্নদা একাদশী নামেও পরিচিত। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি ভক্তিভরে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন বলে বিশ্বাস। অজা একাদশীর ব্রত পালনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে। ব্যক্তির জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যায়।
পঞ্জিকা বলছে, এ বছর দু'টি শুভ যোগে পালিত হবে অজা একাদশী। আসুন জেনে নেওয়া যাক, অজা একাদশীর তিথি, ক্ষণ, তাৎপর্য ও পূজা বিধি সম্পর্কে।

অজা একাদশীর তিথি ও শুভক্ষণ
চলতি বছর অজা একাদশী ব্রত পড়েছে ১০ সেপ্টেম্বর, রবিবার। একাদশী তিথি শুরু ৯ সেপ্টেম্বর সন্ধে ৭টা ১৭ মিনিটে। একাদশী তিথি শেষ হবে ১০ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে। এ দিন থাকছে দু'টি শুভ যোগ - রবি পুষ্য যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ।
অজা একাদশীর তাৎপর্য
ধর্মীয় বিশ্বাস, সঠিক বিধি মেনে অজা একাদশীর ব্রত পালনে ভূত-প্রেতের ভয় থেকে মুক্তি মেলে, ব্যক্তির সমস্ত পাপ দূর হয় এবং মোক্ষ লাভ হয়। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।
পূজা বিধি
একাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। পূজার স্থান ভাল ভাবে পরিষ্কার করে নিন। ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠাভরে পূজার্চনা করুন। পুজোর উপকরণে বিভিন্ন ফুল ও ফল, মিষ্টি, নারকেল, সুপারি, লবঙ্গ, ধূপকাঠি, ঘি, পঞ্চামৃত, প্রদীপ, তুলসী, চন্দন রাখতেই হবে। পূজার শেষে আরতি করুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। তাছাড়া, অজা একাদশীতে বিষ্ণু পুজো করার পর এই একাদশীর ব্রতকথা পাঠ করা উচিত।
অজা একাদশীতে সারা দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করা খুবই ফলদায়ক। দ্বাদশীর দিন সকালে ব্রাহ্মণ ভোজন করান এবং সাধ্যমতো দান-দক্ষিণা দিন। তারপর নিজে খাবার গ্রহণ করুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications