Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মকর রাশিতে আদিত্য মঙ্গল যোগ, সাফল্যের চূড়োয় এই ৫ রাশি!
জ্যোতিষ গণনা অনুসারে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই মকর রাশিতে গোচর করেছে বুধ। এখানে আগে থেকেই অবস্থান করছে সূর্য। আগামী ৫ ফেব্রুয়ারি গ্রহের সেনাপতি মঙ্গল মকর রাশিতেই গোচর করবে। ফলে মকরে সূর্য ও মঙ্গলের মিলনে গঠিত হবে আদিত্য মঙ্গল যোগ।
১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে গোচর করায় আদিত্য মঙ্গল যোগের প্রভাব শেষ হবে। অর্থাত্ ৫ থেকে ১২ তারিখ পর্যন্ত মকর রাশিতে থাকবে আদিত্য মঙ্গল যোগ। এই শুভ যোগের প্রভাবে ভাগ্য খুলে যাবে ৫ রাশির জাতকদের। দেখে নিন কোন কোন রাশি রয়েছে তালিকায়।

সিংহ রাশি
আদিত্য মঙ্গল যোগের শুভ প্রভাব থাকবে সিংহ রাশিতে। এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সংসারে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। ক্যারিয়ারে উন্নতি করার প্রচুর সুযোগ পাবেন। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। লভ লাইফ দারুণ কাটবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা কর্মজীবনে বড় সাফল্য পেতে পারেন। কাজে আসা বাধা-বিপত্তি দূর হবে। ক্যারিয়ারে উন্নতি করার সুযোগ পাবেন। এই রাশির শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করবেন। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
তুলা রাশি
আদিত্য মঙ্গল যোগের শুভ প্রভাবে তুলা রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। বন্ধুদের সাহায্য পাবেন এই সময়। সব বাধা-বিপত্তি দূর হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। লভ লাইফ ভালো কাটবে।
মকর রাশি
মকর রাশিতেই গঠিত হতে চলেছে আদিত্য মঙ্গল যোগ। এই যোগের শুভ প্রভাবে ভাগ্য খুলে যাবে। অর্থ প্রাপ্তি হতে পারে। যাঁরা খেলাধুলোর সঙ্গে যুক্ত, তাঁরা এই সময় বড় সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।
মীন রাশি
মীন রাশির জাতকরা এই সময় কর্মক্ষেত্রে বড় উন্নতি করতে পারেন। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের দায়িত্ব, প্রতিপত্তি ও জনপ্রিয়তা বাড়বে। অর্থ লাভের যোগ রয়েছে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন মীন রাশির জাতকরা।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications