Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রাশি অনুযায়ী দেখুন কোন রঙের আবির দিয়ে দোল খেললে প্রেমজীবন ও আর্থিক দিকে উন্নতি হবে
ছোট থেকে বড় প্রায় সকলেই দোল উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। প্রতিবছর ফাল্গুন মাসে পালিত হয় দোল উৎসব। আর এই বিশেষ দিনের জন্য সকলে অপেক্ষা করে থাকেন।
যদি এই হোলিতে আপনি পরিবার, বন্ধুদের সঙ্গে দোল খেলতে চান তাহলে নিজের ত্বককে বাঁচিয়ে তবেই খেলবেন। রাশি অনুযায়ী দেখে নিন এই বিশেষ দিনে কোন রঙ দিয়ে দোল খেললে আপনার প্রেম জীবন থেকে আর্থিক দিকে উন্নতি হবে।

- মেষ রাশি
রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি। এই রাশির ব্যক্তিরা লাল আবির বা রঙ দিয়ে হোলি খেলতে পারেন। এতে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক আরোও বাড়বে।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের শুভ রঙ হল হলুদ। আপনারা হলুদ রঙ দিয়ে দোল খেলতে পারেন। এই রঙের আবির ব্যবহার করতে পারেন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা চলতি বছরে দোল খেলবেন সবুজ রঙ দিয়ে। এতে আপনার ভাই বোনের প্রতি ভালোবাসা আরোও বাড়বে। দোল খেলার পর আপনার বাড়ির সদস্যদের রাবড়ি খাওয়াবেন। এতে আপনার প্রেম জীবনে সুখে থাকতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিরা হালকা রঙ ব্যবহার করে দোল খেলবেন। এই বিশেষ দিনে দারিদ্র ব্যক্তিদের খাবার দান করুন। এতে আপনার উপর দেবতাদের বিশেষ কৃপা থাকবে।
- সিংহ রাশি
দোলের দিন সিংহ রাশির ব্যক্তিরা বড়দের সম্মান করবেন। কখনোই আপনারা ভুলে মদ খাবেন না। আপনারা লাল, গোলাপি বা হলুদ রঙ বা আবির দিয়ে দোল খেলতে পারেন। তা আপনাদের জন্য খুব শুভ হবে।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা হালকা সবুজ রঙ ব্যবহার করে হোলি খেলতে পারেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা গোলাপি রঙের আবির দিয়ে দোল খেলবেন। তা কিন্তু আপনার জন্য অনেক শুভ হবে। দোল খেলার পর রসমালাই সবাইকে খাওয়াবেন। এতে আপনার আর্থিক সংকট কেটে যাবে।
- বৃশ্চিক রাশি
এই রাশির জাতক জাতিকার দোল খেলবেন হালকা গোলাপি রঙের জামা কাপড় পড়ে। আবার নেবেন গোলাপি রঙেরই।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা হলুদ রঙের জামা কাপড় পরবেন। আবির দিয়ে দোল খেললে অবশ্যই লাল রঙের আবির দিয়ে খেলবেন। এটি আপনাদের জন্য শুভ রঙ।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকারা তার বন্ধুবান্ধব থেকে পরিবারের সদস্যদের যখন দোল খেলবেন তারা কিন্তু বেগুনি বা হলুদ রঙ দিয়ে দোল খেলবেন এবং বড়দের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নেবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিরা দোলের দিন সবুজ রঙের আবির দিয়ে দোল খেলতে একদমই ভুলবেন না। এছাড়া অন্য কোনও রঙ দিয়ে দোল খেলবেন না। তাতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা চন্দনের তিলক লাগিয়ে হলুদ রঙ দিয়ে দোল খেলবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কোলাকুলি করবেন। বড়দের প্রণাম করবেন। এতে দেবতার কৃপা পাবেন আপনারা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)



Click it and Unblock the Notifications