Dhanteras 2024: আপনার রাশি অনুযায়ী ধনতেরাসে কী কেনা শুভ? তবে অবশ্যই রাহুকাল এড়িয়ে

By Bhagysree Sarkar

Dhanteras 2024: দীপাবলি হিন্দুদের একটি প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবটি পাঁচ দিন ধরে পালিত হয়, যার প্রথম দিনটি ধনতেরাস বা ধনত্রয়োদশী (Dhanteras) হিসাবে পালিত হয়। হিন্দু পঞ্জিকায় কার্তিক মাসে অনুষ্ঠিত হয় এই উৎসব। আবার গ্রেগরীয় বর্ষপঞ্জির অক্টোবর বা নভেম্বর মাসে পড়ে। ধর্মীয় বিশ্বাস, ধনতেরাসের দিনে কেনাকাটা করা খুবই শুভ। কিন্তু আপনি যদি আপনার রাশি অনুযায়ী কেনাকাটা করেন, তবে আপনি খুব শুভ ফল পাবেন।

ধনতেরাসের (Dhanteras) দিনে কেনাকাটা করা সম্পদ বৃদ্ধি করে এবং দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে। এই দিনে আপনার রাশি অনুযায়ী কেনাকাটা করা আপনার গ্রহগুলির উপর প্রভাব ফেলতে পারে। জ্যোতিষশাস্ত্রে মোট ১২টি রাশি রয়েছে, ০৯টি গ্রহের নিজস্ব রঙ, যাকে ভাগ্যবান রঙ বলা হয়। একজন ব্যক্তি রাশিচক্র (zodiac sign) অনুসারে জিনিসপত্র কিনলে, গ্রহগুলির দ্বারা সৃষ্ট সমস্যা দূর হয় এবং সমস্ত কাজ সহজে সম্পন্ন হয়। তবে কেনাকাটা করার সময় রাহুকালের দিকে মনোযোগ দিন। রাহুকালের সময় কোনও শুভ কাজ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা খুবই জরুরি।

dhanteras
  • রাহুকাল মুহুর্ত-

মঙ্গলবার অক্টোবর ২৯, ২০২৪ এ দুপুর ০২:২২ মিনিট থেকে ০৩:৪৬ মিনিট পর্যন্ত থাকবে। শাস্ত্র অনুসারে, এই সময়ে কেনাকাটা করা শুভ নয়, এই সময়টি রাহুর জন্য। তাই এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ। চলুন তালে জেনে নেওয়া যাক, আপনার রাশিচক্র অনুযায়ী কি কিনবেন-

  • মেষ রাশি-

মেষ রাশির অধিপতি মঙ্গল, তাই ধনতেরসের দিন লাল রঙের জিনিস কিনুন। আপনার রাশির অধিপতি মঙ্গল লাল রং খুব পছন্দ করেন, মঙ্গল খুশি হবে।

  • বৃষ রাশি-

শুক্র বৃষ রাশির অধিপতি, শুক্র সাদা রঙ খুব পছন্দ করেন। তাই এই দিনে রূপোর মুদ্রা কিনুন, শুক্র খুশি হবেন।

  • মিথুন রাশি-

মিথুন রাশির অধিপতি বুধ সবুজ রং খুব পছন্দ করেন। বুধ ইলেকট্রনিক আইটেম প্রতিনিধিত্ব করে, তাই আপনি যেকোনো সবুজ রঙের ইলেকট্রনিক আইটেম কিনতে পারেন।

  • কর্কট রাশি-

কর্কট রাশির অধিপতি চাঁদ। চাঁদ সাদা রং খুব পছন্দ করে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের রূপোর জিনিস কেনা উচিত, চন্দ্র খুশি হবে।

  • সিংহ রাশি-

সূর্য সিংহ রাশির অধিপতি, তিনি হলুদ এবং গোলাপী রং খুব পছন্দ করেন। তাই সূর্যকে খুশি করতে এই দুই রঙের জিনিস কিনুন, সূর্য প্রসন্ন হবে।

  • কন্যা রাশি-

কন্যা রাশির অধিপতি বুধ, সবুজ রং খুব পছন্দ করেন। বুধ ইলেকট্রনিক পণ্যের প্রতিনিধিত্ব করে, তাই আপনি যেকোনো সবুজ রঙের জিনিস কিনতে পারেন। তবে নিশ্চিত করুন যে এটি সীসা বা প্লাস্টিকের তৈরি নয়।

  • তুলা রাশি-

তুলা রাশির অধিপতি শুক্র সাদা রং খুব পছন্দ করেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের সোনা ও রূপার জিনিস কেনা উচিত, দেবী লক্ষ্মী খুশি হবেন এবং শুক্রের প্রভাব অনুকূল থাকবে।

  • বৃশ্চিক রাশি-

বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল ধনতেরসের দিন লাল বা জাফরান রঙের জিনিস কিনুন। আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহটি লাল বা জাফরান রঙ খুব পছন্দ করে।

  • ধনু রাশি-

ধনু রাশির অধিপতি বৃহস্পতি, এই রাশির জাতকদের হলুদ রঙের গয়না কেনা উচিত। এটি আপনার জন্য শুভ হবে। পিতলের তৈরি জিনিসপত্র কেনা আপনার জন্য শুভ হবে।

  • মকর রাশি-

মকর রাশির অধিপতি শনি, তিনি নীল রং খুব পছন্দ করে। কিন্তু নীল রঙ কেনা শুভ বলে মনে করা হয় না। এই অবস্থায় আপনি আপনার স্ত্রীর পছন্দের প্রয়োজনীয় জিনিসপত্র কিনলে, শনিদেব খুশি হবেন।

  • কুম্ভ রাশি-

কুম্ভ রাশির অধিপতি শনি তাদের নীল রং খুব বেশি পছন্দ হয়। কিন্তু নীল রঙ কেনা শুভ বলে মনে করা হয় না। এই অবস্থায় তাদের মেকআপ সামগ্রী কেনা উচিত।

  • মীন রাশি-

মীন রাশির অধিপতি বৃহস্পতি, ঈশ্বরের মূর্তি কিনুন। পিতলের জিনিসপত্র কিনলে বৃহস্পতি খুশি হবে।

Story first published: Tuesday, October 29, 2024, 14:15 [IST]
X
Desktop Bottom Promotion