আপনার বাড়িতে কি অলক্ষ্মীর বাস? আর্থিক সঙ্কটে ভুগতে না চাইলে এই কাজগুলি করা এড়িয়ে চলুন

By Paramita Das

কথিত আছে, মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। তিনি যে বাড়িতে প্রবেশ করেন, সে বাড়ির ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হয়। ভাগ্যের দ্বার খোলা তাদের। তবে অলক্ষ্মী যে বাড়িতে প্রবেশ করে, সে বাড়িতে কিন্তু দারিদ্রতা নেমে আসে। তবে অলক্ষ্মী কে জানেন?

কথিত আছে, মা লক্ষ্মীর একটি বোন রয়েছে, যার নাম অলক্ষ্মী। ইনি হলেন দারিদ্রতার প্রতীক। যার বাড়িতে প্রবেশ করে সে বাড়িতে দারিদ্রতা আসতে বেশি দিন সময় লাগে না। তবে যে বাড়িতে অলক্ষ্মী বাস করে, সে বাড়িতে কোনদিনই সুখ- শান্তি আসে না।

expence
  • কীভাবে বুঝবেন বাড়িতে অলক্ষ্মী বাস করছে?

যদি কখনও দেখেন, কোনও কারণ ছাড়াই আপনার অর্থ উপার্জন কমছে। আপনার আর্থিক দিকে একদমই লাভ হচ্ছে না। সংসারে অশান্তি লেগে রয়েছে। তাহলে বুঝবেন আপনার বাড়িতে অলক্ষ্মীর বাস। তাই দেবী লক্ষ্মীকে আগমন করবেন এবং অলক্ষ্মীকে বিদায় দেবেন। তবে যতদিন অলক্ষ্মী আপনার বাড়িতে থাকবে ভুলেও এই কাজগুলি করবেন না। এতে কিন্তু আপনার সংসারে আরও অসুবিধার সম্মুখীন হতে হবে।

  • এই জায়গায় ঘুমাবেন না

নির্জন বা জনবসতিহীন বাড়িতে কখনোই একা ঘুমাবেন না বা কোনও মন্দিরে বা শ্মশানে গিয়ে ভুল করেও ঘুমিয়ে পড়বেন না। এতে কিন্তু আপনার বাড়িতে অনেক বড় বিপদ আসতে পারে। এমনকি অলক্ষ্মী আপনার বাড়িতে বিরাজ করবে। তাকে আপনি আপনার বাড়ি থেকে সরাতে পারবেন না। তাই আগেই সাবধান হোন আপনিও।

  • এই সময়ে ঘুমানো ঘুম খারাপ

সূর্যোদয়ের পর কিংবা সূর্যাস্তের পর কখনোই ঘুমাবেন না। বাড়ির কোনও ব্যক্তি যাতে না ঘুমায়, সেদিকে লক্ষ্য রাখবেন। না হলে আপনার অর্থহানি হবে। বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় হবে না। মা লক্ষ্মীও কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করবে না।

  • ভেজা পায়ে শোবেন না

জ্যোতিষী বিশেষজ্ঞদের মতে, ভেজা পায়ে কখনোই বিছানায় উঠবেন না কিংবা ভেজা পায়ে কখনোই ঘুমাবেন না। এতে কিন্তু দ্রুত অসুস্থ হবেন। ভাঙা খাটে ঘুমানো একদমই উচিত নয়। এতে আপনার অর্থহানি হতে পারে।

  • কোন দিকে মুখ করে শোবেন না

বলা হয়, ভুল করেও বা ভুল করেও দক্ষিণ দিকে মুখ করে ঘুমাবেন না। এদিক হল যম ও অশুভ আত্মাদের বাস। তাই এদিকে মাথা করে ঘুমানো উচিত নয়। এতে আপনার মস্তিষ্কে সমস্যা হতে পারে। শরীরে রক্ত চলাচলের অসুবিধা হতে পারে।

  • এই দিকে মাথা করে শোবেন

পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয়। এতে জ্ঞান হারিয়ে ফেলেন অনেকে। পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে তীব্র দুশ্চিন্তা হয়, উত্তর দিকে মাথা রেখে ঘুমালে অসুখ হয় বরং দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো ভালো।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Story first published: Monday, November 18, 2024, 15:44 [IST]
X
Desktop Bottom Promotion