Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ছানার জিলাপি দেখলেই জিভে জল আসে? এবার থেকে বাড়িতেই বানিয়ে নিন, রইল রেসিপি
Recipes
oi-Boldsky Desk
Posted By: Bhagysree Sarkar
জিলাপি কম-বেশি সকলেরই খুব পছন্দ। বাংলার মিষ্টির মধ্যে অন্যতম ছানার জিলাপি। ছানার বিভিন্ন মিষ্টির মধ্যে এটিও রয়েছে। মূলত গ্ৰামবাংলা থেকেই ছানার জিলাপির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। যেকোনও উৎসব-অনুষ্ঠানে এই জিলাপি আনন্দ আরও বাড়িয়ে তোলে। অনেক বাঙালি বাড়িও আছে, যাদের অনুষ্ঠানে এই জিলাপি না হলে চলে না।
ছানার জিলাপির নাম শুনলেই যেন জিভে জল চলে আসে।তবে আপনি চাইলে ঘরেও তৈরি করতে পারেন ছানার জিলাপি। আপনি যদি বাড়িতেই এই জিলাপি বানাতে চান তবে রইল রেসিপি-

কী কী লাগবে-
- ছানা- ১ কাপ
- সুজি- ১ চা চামচ
- ময়দা- ১ টেবিল চামচ
- গুঁড়ো দুধ- ২ টেবিল চামচ
- এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ
- দারুচিনি গুঁড়ো- ১/২ চা চামচ
- চিনি- পরিমাণমতো
- ঘি- ১/২ চা চামচ
- তেল- পরিমাণমতো
- বেকিং পাওডার- ১/৩ চা চামচ
আপনি কি মেয়োনিজ প্রেমী? তাহলে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু মেয়োনিজ
কীভাবে বানাবেন-
- প্রথমে একটি পাত্রে এক কাপ চিনির সাথে ৪ কাপ জল ও এলাচ দিয়ে ফুটিয়ে সিরা তৈরি করে নিন।
- এবার অন্য পাত্রে ছানার সাথে একে একে সুজি, ময়দা, গুঁড়োদুধ, এলাচগুঁড়ো, দারুচিনিগুঁড়ো, ঘি ও বেকিং পাওডার দিয়ে ভালো করে মাখিয়ে একটি নরম ডো তৈরি করে নিন। দেখবেন এই ডো-টি যেন বেশি নরম না হয়, আবার বেশি শক্তও না হয়। এটিকে ৩০ মিনিট একটি আলাদা জায়গায় রেস্টে রেখে দিন।
- ১০ মিনিট হলে ডো থেকে অল্প একটি অংশ নিয়ে তা লম্বা দড়ির মতো করে পেঁচিয়ে জিলাপির আকার দিয়ে নিন।
- তারপর একটি প্যানে তেল গরম করে তাতে জিলাপিগুলি দিয়ে অল্প আঁচে লাল লাল করে ভেঁজে নিন। বেশি লাল করতে যাবেন না, তাহলে আপনার জিলাপি পুড়ে যেতে পারে।
- এবার ভাঁজা হয়ে গেলে নামিয়ে সিরায় দিয়ে দিন গরম গরমই।
- তৈরি ছানার জিলাপি। ঘরে বসেই এখন সুস্বাদু জিলাপি খাওয়ার আনন্দ উপভোগ করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
You love to eat chhena jalebi, make it at home from now on, here is the recipe
Story first published: Tuesday, June 25, 2024, 20:36 [IST]
Other articles published on Jun 25, 2024



Click it and Unblock the Notifications