নিরামিষের দিনে ভাবছেন কী রাঁধবেন? চটজলদি বানিয়ে ফেলুন জিভে জল আনা এঁচোড়ের পাতুরি

Posted By: Bhagysree Sarkar

গরমে বাজারে সবজির অভাব নেই। পটল থেকে ঝিঙে, থোড়, মোচার পাশাপাশি বাজারে উঠেছে এঁচোড়েরও। এঁচোড়ের রয়েছে অনেক পুষ্টিগুণ। এটি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন-এ, সি, বি-৬, বি-১২ ইত্যাদি পুষ্টি সমৃদ্ধ। শুধু ইমিউনিটি পাওয়ার বাড়ানোই নয়, এঁচোড় খেলে প্রতিরোধ করতে পারবেন আরও অনেক রোগই। যারা ভালো নিরামিষ খাবার পছন্দ করেন,তাদের জন্য এঁচোড় একটি আদর্শ খাবার।

এঁচোড় বাড়িতে এলেই কোফতা থেকে ডালনা, রকমারি পদ বানানো হয়। কিন্তু এঁচোড় দিয়ে পাতুরি বানিয়েছেন কখনও? ভেটকি কিংবা মুরগি পাতুরি তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে খান এঁচোড় দিয়ে পাতুরি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সুস্বাদু এই পদটি একবার বানালে স্বাদ মুখে লেগে থাকবে। তবে আপনি যদি এই রেসিপিটি না জেনে থাকেন, তাহলে চটজলদি দেখে নিন-

jackfruit
  • কী কী লাগবে-

১. দেড় কাপ এঁচোড় (সিদ্ধ করে বাটা)

২. ৭ টেবিল চামচ নারকেল বাটা

৩. ৬ টেবিল চামচ পোস্ত বাটা

৪. ৭ টেবিল চামচ সর্ষে বাটা

৫. ৫ টেবিল চামচ লঙ্কা বাটা

৬. দেড় টেবিল চামচ রসুন বাটা

৭. ৭-৮ টা ফালি করা কাঁচালঙ্কা

৮. ৫ টেবিল চামচ সর্ষের তেল

৯. স্বাদমতো নুন

১০. প্রয়োজন মতো কলাপাতা

  • কীভাবে বানাবেন-

একটি পাত্রে এঁচোড় বাটা, নুন, চিনি, রসুন, লঙ্কা, পোস্ত, নারকেল, সর্ষে বাটা ও সরষের তেল একসঙ্গে মেখে নিন। এবার কলাপাতা চৌকো করে কেটে সামান্য তেল মাখিয়ে গ্যাসে সেঁকে নিন। প্রতিটি কলাপাতায় ২-৩ চামচ এঁচোড়ের মিশ্রণটি রেখে উপরে একটি করে কাঁচামরিচ দিয়ে ভাল করে মুড়িয়ে নিন। তারপর পাতুরি স্টিমে বসান। ১০ থেকে ১২ মিনিট পর নামিয়ে নিন। রেডি আপনার এঁচোড়ের পাতুরি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। নিরামিশের দিনের এক অনন্য স্বাদ উপভোগ করুন।

আমাদের হার্টকে সুস্থ রাখতে এঁচোড়ের জুড়ি মেলা ভার। এতে থাকা পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টস বিভিন্ন রকমের হৃদরোগের ঝুঁকি কমায়। চলুন এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যরক্ষায় এঁচোড়-এর ভূমিকা-

১. দৃষ্টিশক্তি বাড়ায়

২. চুল পড়া আটকায়

৩. ব্রণ দূর করে

৪. হজমশক্তি বাড়ায়

৫. মানসিক চাপ কমায়

৬. রক্তচাপ কমায়

৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

৮. হাড় শক্ত করে

৯. ত্বক ভালো রাখে

১০. ওজন কমাতে সাহায্য করে

[ of 5 - Users]
Story first published: Friday, May 24, 2024, 17:05 [IST]
X
Desktop Bottom Promotion