Winter Recipe: শীতকালীন রোগব্যাধী ছুঁতেও পারবে না আপনাকে, যদি পাতে রোজ থাকে এই শাক!

Posted By: Bhagysree Sarkar

Winter Recipe: শীতে (winter) আমাদের ইমিউনিটি অন্যান্য ঋতুর তুলনায় দুর্বল হয়। এই মরশুমে শরীর সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের পরিবর্তন (dietary habits) নিয়ে আসা বাধ্যতামূলক। ডায়েট থেকে অস্বাস্থ্যকর খাবার (Unhealthy foods) তো বাদ পড়বেই সঙ্গে যোগ হবে স্বাস্থ্যের জন্য উপকারী খাবারগুলি।

এরমধ্যে অন্যতম হল সর্ষের শাক (mustard greens)। সরসন কা সাগ (Sarso ka Saag) বা সর্ষের শাক একটি জনপ্রিয় পাঞ্জাবি খাবার। যা শীতের মরশুমেই বেশি খাওয়া হয়।

coocking

বিশেষজ্ঞরা বলছেন, সর্ষের শাকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন এ, ক্যালশিয়াম ও পটাশিয়ামের মতো খনিজ এবং ভিটামিন। তাই নিয়মিত এই শাক খেলে একাধিক ঘাতক অসুখ কাছে ঘেঁষার সুযোগ পাবে না। গরম মশলা ও ঘি-এর স্বাদে সমৃদ্ধ এই শাক রুটির সাথে পরিবেশন করা হয়। চলুন আজ এই শাক বানানোর রেসিপি দেখে নেওয়া যাক-


উপাদান:

  • সর্ষে শাক- ৫০০ গ্রাম
  • পালং শাক- ২৫০ গ্রাম
  • মেথি- ১০০ গ্রাম
  • পেঁয়াজ- ২ টি
  • রসুন- ১০-১২ টি
  • আদা- ১ ইঞ্চি
  • কাঁচা লঙ্কা- ৪-৫টি
  • হিং- হাফ চামচ
  • জিরে- ১ চা চামচ
  • ধনে গুঁড়ো- ১ চা চামচ
  • লাল লঙ্কা গুঁড়ো- হাফ চা চামচ
  • হলুদ গুঁড়ো- পরিমাণমত
  • লবণ স্বাদ অনুযায়ী
  • ঘি- ২-৩ চামচ

Badamer khaja: শীতে শরীরে শক্তি জোগানোর সঙ্গেই দূর হবে সর্দি-কাশি, খান বাড়ির বানানো বাদামের খাজা!

পদ্ধতি:

  • প্রথমে শাক ধুয়ে ভালো করে কেটে নিন
  • এবার একটি প্যানে ঘি গরম করুন। এতে জিরে দিন। তারপর কাটা পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে ভাজুন
  • ভাজা হলে তাতে হিং, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো যোগ করুন এবং ভাল করে মেশান
  • এবার কাটা শাক দিয়ে একটানা নাড়তে থাকুন
  • শাক একটু নরম হয়ে এলে অল্প অল্প করে জল দিয়ে ঢেকে দিন
  • শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে মিক্সারে পিষে মসৃণ পিউরি তৈরি করুন
  • এবার একটি প্যানে ঘি গরম করুন। এর মধ্যে শুকনো লাল লঙ্কা ও পিউরি দিয়ে কষতে দিন
  • কষা হলে তাতে নুন যোগ করুন এবং ভালভাবে মেশান। তৈরি আপনার শীতে পুষ্টিকর সর্ষের শাক
[ of 5 - Users]
Story first published: Friday, December 27, 2024, 19:03 [IST]
X
Desktop Bottom Promotion