বাড়িতে বানিয়ে ফেলুন হোয়াইট সস পাস্তা, রইল রেসিপি

Posted By:

বাচ্চা থেকে বুড়ো, কম-বেশি সকলেরই পছন্দের খাদ্য পাস্তা। এটি একটি ইটালিয়ান খাবার হলেও বর্তমানে সারা বিশ্বের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মশলা পাস্তা, চিকেন পাস্তা, পাস্তার পায়েস, এগুলি ছাড়াও আরও অনেক পদ্ধতিতে তৈরি করা যায় এটি। এর মধ্যে একটি জনপ্রিয় রেসিপি হল হোয়াইট সস পাস্তা। আজ শিখে নিন হোয়াইট সস পাস্তা তৈরির রেসিপি।

White Sauce Pasta Recipe

হোয়াইট সস পাস্তা তৈরির উপকরণ

৫০০ গ্রাম সেদ্ধ পাস্তা

২টো লাল ক্যাপ্সিকাম কুচি

এক কাপ সুইট কর্ন

এক টেবিল চামচ মাখন

দুই কাপ দুধ

স্বাদ অনুযায়ী লবণ

১টি বড় সবুজ ক্যাপ্সিকাম কুচি

২ চা চামচ কর্নফ্লাওয়ার

২৫০ গ্রাম সেদ্ধ ব্রকোলি

৪ কোয়া রসুন কুচি

২ চিমটি গোলমরিচ গুঁড়ো

জল পরিমাণমতো

পরিমাণমতো তেল

হোয়াইট সস পাস্তা তৈরির পদ্ধতি

১) গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করে সুইট কর্ন, ব্রকোলি, সবুজ এবং লাল ক্যাপ্সিকাম হালকা ভেজে নিন। তারপরে জল দিয়ে হাফ চা চামচ লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করুন। সবজিগুলি খুব বেশি সেদ্ধ করবেন না।

২) এবার আরেকটি প্যান নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তাতে জল, সামান্য লবণ ও পাস্তা দিয়ে সেদ্ধ বসান।

৩) সাদা সস প্রস্তুত করার জন্য, হালকা আঁচে প্যান বসিয়ে মাখন গরম করুন। মাখন গলে গেলে এতে গ্রেট করা রসুন দিয়ে এক মিনিট ভাজুন। তারপর তাতে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালভাবে ভাজুন। এরপর প্যানে দুধ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। প্রয়োজন হলে তাতে আরও লবণ এবং গোলমরিচ দিন।

৪) সস প্রস্তুত হয়ে গেলে, তাতে সবজি এবং পাস্তাগুলো মিশিয়ে দিন। ব্যস তৈরি হোয়াইট সস পাস্তা।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion