Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
অল্প সময়ে বাড়িতেই বানান তরমুজ আইসক্রিম, রইল সহজ রেসিপি
গরমের সময় বাজারে গেলেই দেখা মেলে তরমুজের। রসালো এই ফল শরীরে জলের চাহিদা পূরণ করে, পেটও ঠান্ডা রাখে। কম বেশি সব বাড়িতেই এই সময়টায় তরমুজ কিনে রাখা থাকে। অনেকে আবার তরমুজ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেও পছন্দ করেন।
গরমকালে একটু স্বস্তি পেতে আট থেকে আশি সকলের মধ্যেই আইসক্রিম খাওয়ার ঝোঁক বেড়ে যায়। ফলে আইসক্রিমের দোকানে সব সময়ই ভিড় থাকে। তবে আপনি খুব সহজে বাড়িতেও আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন। ঘরে তরমুজ থাকলে তা দিয়েই বানান আইসক্রিম (Watermelon Ice Cream)।

তরমুজের আইসক্রিম তৈরির উপকরণ
১টি তরমুজ, এক লিটার দুধ, ২০০ গ্রাম চিনি, সামান্য বেকিং সোডা, পাউডার
দুধ আধ কাপ, লাল ফুড কালার, পরিমাণমতো জল।
তরমুজের আইসক্রিম বানানোর পদ্ধতি
প্রথমে দুধে চিনি দিয়ে জ্বাল দিতে বসান। দুধ ফুটে ফুটে অর্ধেক হয়ে এলে
এক চিমটে বেকিং সোডা দিয়ে দিন। আরও কিছুক্ষণ ফোটান। অনবরত নাড়তে
থাকবেন। থকথকে হয়ে এলে নামিয়ে নিন। ঘরে তৈরি এই কনডেন্সড মিল্ক এবার
ঠান্ডা হতে দিন।
তরমুজের খোসা ছাড়িয়ে শুধুমাত্র লাল অংশটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। কালো বীজগুলি ফেলে দেবেন।
মিক্সার জারে তরমুজের টুকরো এবং পাউডার দুধ দিয়ে ভালো ভাবে পিষে নিন। তার পর মিক্সার জারের ঢাকনা খুলে ঘরে তৈরি কনডেন্সড মিল্ক এবং রেড ফুড কালার দিয়ে আবার মিক্সিতে ঘুরিয়ে নিন।
এবার আইসক্রিমের এই মিশ্রণটিকে আইসক্রিম ছাঁচে ঢেলে সারারাত ফ্রিজে রেখে দিন। পরদিন ফ্রিজ থেকে বার করে পরিবেশন করুন তরমুজের আইসক্রিম।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications