Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Vegetable soup recipe : শীতে সুস্থ থাকতে রোজ খান এক বাটি ভেজিটেবল স্যুপ, দেখে নিন রেসিপি
শীতের দিনে গরমাগরম স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া, ঠান্ডা আবহাওয়ায় হরেক রকম শারীরিক সমস্যা হয়, তার মধ্যে প্রধান হল - সর্দি, কাশি, গলা ব্যথার সমস্যা। ঠাণ্ডা লাগায় খুব ভাল কাজে দেয় গরম স্যুপ। গলাতেও বেশ আরাম লাগে। ওজন কমাতে এবং শরীর সুস্থ রাখতেও স্যুপের জুড়ি মেলা ভার, একথা আমরা সকলেই জানি। স্যুপ খেলে হজম যেমন ভালো হয়, তেমনই শরীরের প্রয়োজনীয় জলের চাহিদা মেটে। পেটও ভরে যায় খুব ভালো ভাবে। তাই, বিশ্বজুড়ে স্যুপকে স্বাস্থ্যকর খাবার হিসেবে গণ্য করা হয়। আজ আপনাদের জন্য রইল ভেজিটেবল স্যুপের রেসিপি। এটি খেতেও যেমন সুস্বাদু, তৈরি করতেও বেশি সময় লাগে না। দেখে নিন রেসিপি।

ভেজিটেবল স্যুপ তৈরির উপকরণ
২-৩টে গাজর টুকরো করে কাটা
কয়েকটা বিনস টুকরো করে কাটা
হাফ কাপ মটরশুঁটি
মাশরুম পরিমাণমতো
১ কাপ ব্রকোলি
কয়েক কোয়া রসুন কুচি
২টো পেঁয়াজ কুচি
গোলমরিচ গুঁড়ো
মাখন
সাদা তেল পরিমাণমতো
আরও পড়ুন : স্বাস্থ্যকর এবং সুস্বাদু ব্রকোলি স্যুপ, জেনে নিন বানানোর সহজ পদ্ধতি
ভেজিটেবল স্যুপ তৈরির পদ্ধতি
১) কড়াই গরম করে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে দিয়ে দিন পরিমাণমতো সাদা তেল।
২) এর পর পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু নেড়ে নিন।
৩) এবার গাজর, বিনস, মাশরুম, মটরশুঁটি, ব্রকোলি দিয়ে ভাল করে
নাড়াচাড়া করে নিন।
৪) সবজিগুলো ভাজা হয়ে গেলে ২ কাপ জল দিয়ে দিন।
৫) স্যুপ ঘন হয়ে এলে নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবল স্যুপ।
৬) স্যুপ যদি আরও ঘন করতে চান তাহলে কর্নফ্লাওয়ার জলে গুলে স্যুপের সঙ্গে মিশিয়ে দিতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications