Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Veg Nuggets Recipe : ভাজাভুজি খেতে মন চাইছে? বানিয়ে নিন মুচমুচে ভেজ নাগেটস
ভাজাভুজি ছাড়া বিকেলের চা, কফির আসর যেন ঠিক জমে না। আমিষ, নিরামিষ যাই হোক না কেন, তেলেভাজা হলেই হল। আর সঙ্গে যদি ঝালমুড়ি থাকে তাহলে তো কথাই নেই! মুড়ি, তেলেভাজা, সঙ্গে এক কাপ চা, স্বর্গসুখের থেকে কম কিছু নয়! তবে চপ, কাটলেট তো সবসময়ই খাওয়া হয়, এবার ট্রাই করে দেখতে পারেন ভেজ নাগেটস। খুব সহজ উপায়ে কিছু সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দেখে নিন কী ভাবে বানাবেন ভেজ নাগেটস।

ভেজ নাগেটস তৈরির উপকরণ
হাফ গাজর কুচি
দুই টেবিল চামচ বাঁধাকপি কুচি
৪-৫টা বিনস কুচি
দুই টেবিল চামচ সেদ্ধ ভুট্টা
দুই টেবিল চামচ কড়াইশুঁটি
হাফ ক্যাপ্সিকাম কুচি
দুটো সেদ্ধ আলু
দুই টেবিল চামচ গ্রেট করা পনির
আধা চা চামচ আদা-রসুন পেস্ট
পরিমাণমতো গোলমরিচ গুঁড়ো
আধা চা চামচ চিলি ফ্লেক্স
আধা চা চামচ চাট মশলা
স্বাদমতো নুন
ব্রেড ক্রাম্বস
দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার
দুই টেবিল চামচ ময়দা
আরও পড়ুন : বিকেলের টিফিনে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন নাগেটস, দেখুন রেসিপি
ভেজ নাগেটস তৈরির পদ্ধতি
১) একটা বাটিতে সেদ্ধ আলু ছাড়িয়ে চটকে নিন। এর পর এতে এক এক করে সমস্ত উপকরণ (কর্নফ্লাওয়ার, ময়দা ছাড়া) দিয়ে ভাল করে মাখুন।
২) মাখা হয়ে গেলে তাতে ১/৪ কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে আবার ভাল করে মেখে নিন। মাখা ময়দার তালের মতো নরম তাল তৈরি করুন।
৩) অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, সামান্য গোলমরিচ গুঁড়ো, নুন, কিছুটা জল দিয়ে মেশান ভাল করে। একেবারে স্মুথ ব্যাটার তৈরি করুন।
৪) এবার সবজির তাল থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাগেটস-এর আকারে গড়ে নিন।
৫) এক এক করে সবকটা নাগেটস কর্নফ্লাওয়ার ও ময়দা মিশ্রণে ডুবিয়ে ভাল করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন। তারপর গরম তেলে ভাজুন। সোনালি রং হয়ে এলে তুলে নিন।
৬) এবার টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ভেজ নাগেটস!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications