Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
গরমে স্বস্তি পেতে ট্রাই করুন বাড়িতে সহজেই বানানো সুস্বাদু আমের কুলফি!
তীব্র দাবদাহে পুড়েছে বাংলা। তাপমাত্রা ৪০ থেকে এখন একটু নেমেছে। বঙ্গবাসী তীব্র গরমে গ্রীষ্মকেই দুষছেন। কিন্তু এই সময়ে বাজারে স্তরে স্তরে সাজানো পাকা আম। গ্রীষ্মের দিন ভালো করে দেওয়ার জন্য পাকা আমই যথেষ্ট, তবে যদি আবার সেই আমের হয় কুলফি। তাহলে তো কোনও কথাই নেই। কাঁচা থেকে পাকা আমের নানান রেসিপি রয়েছে। তবে আমের এই সুস্বাদু কুলফির বিকল্প নেই।
আমের কুলফি খেতে যেমন সুস্বাদু, তেমনই সহজ এটি বানানোর প্রক্রিয়া। বাড়িতে সহজেই কীভাবে তৈরি করতে পারবেন আমের কুলফি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এর জন্য কী কী উপকরণ লাগবে দেখুন-

১ কাপ ব্লেন্ড করা আম, ১ কাপ ক্রিম, ১ কাপ জ্বাল দেওয়া দুধ, হাফ ক্যান কনডেন্স মিল্ক বা স্বাদ অনুযায়ী, ১/৪ চা চামচ লবণ, ১/৪ চা চামচ এলাচের গুঁড়ো, কিছুটা কাজু বাদামের গুঁড়ো এবং কিছুটা পেস্তা গুঁড়ো।
- কী ভাবে বানাবেন?
প্রথমে বাজার থেকে কিনে আনা মিষ্টি পাকা আমের খোসা ছাড়িয়ে নিন। এরপর আঁটি বাদ দিয়ে দিন। ছোট ছোট পিস করে মিক্সারে আমের রস বের করে নিন। এরপর এতে ফুটিয়ে রাখা দুধ, চিনি, ড্রাইফ্রুটস, এলাচ গুঁড়ো, কিছুটা পাকা আম কুচি দিয়ে ওই মিশ্রণ কুলফির পাত্রে ঢেলে ভালো করে মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন ৪-৫ ঘণ্টা। এমনভাবে ব্লেন্ড করবেন যাতে কোনো দানা না থাকে।
কুলফির পাত্র না থাকলে আইসক্রিম ট্রে বা আপনার পছন্দের আকৃতি অনুযায়ী পেপার কাপে মিশ্রণটি ঢেলে জমাতে পারেন। এতে অবশ্যই আইসক্রিমের কাঠি যোগ করুন। জমে গেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পাকা আমের কুলফি। বাদামের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু ও লোভনীয় আমের কুলফি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications