Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
একবার খেলেই মন চাইবে বারবার, পাতে রাখুন গ্রাম বাংলার এই পাতা বাটা!
গ্রাম বাংলায় বিভিন্ন পাতা, ফুল বাটা, ভেজে খাওয়ার চল আছে। তবে পিছিয়ে নেই শহরের মানুষরাও। গ্রাম পাওয়া যায় এমন বেশ কিছু পাতা ও ফুল আজকাল শহরের বেশ কয়েকটি বাজারে পাওয়া যায়। তবে গ্রাম হোক বা শহর অনেকেই খারকোল পাতা খুব প্রিয়। বাংলাদেশে এই পাতা বাটা ভীষণভাবে জনপ্রিয়। মূলত বর্ষার দিনগুলিতে এই পাতা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এমন অনেক মানুষ আছেন, যারা দু আঁটি খারকোল পাতা হলেই পাত সাফ করে দেন।
এই পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, অ্যান্টি এজিং উপাদান। যা আমাদের ত্বকের বন্ধু। ত্বক টানটান করে, বয়সের ছাপ পড়তে দেয় না। আপনি কী কোনওদিন এই পাতা বাটা খেয়েছেন? বাজারে দেখলেও খাবার উৎসাহ দেখাননি? তবে এবার বাড়িতে নিয়ে আসতে পারেন এই পাতা নিশ্চিন্তে। এই রেসিপি বানানো যেমন সহজ, খেতে ততটাই সুস্বাদু। একবার খেলে বারবার মন চাইবে। তবে হ্যাঁ, এই পাতা জঙ্গলে বেশিরভাগ হওয়ায় ভাল করে ধুয়ে রান্না করবেন। চলুন এই খারকোল পাতা বাটার রেসিপি দেখে নেওয়া যাক-

কী কী লাগবে-
- খারকোল পাতা কুঁচানো- ২ আঁটি
- কাঁচা লঙ্কা- ১০ টা
- পাতিলেবুর রস-১ টা
- রসুন কোয়া- ১২-১৪ টা
- লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ
- হলুদ গুঁড়ো- ১/৪ চা চামচ
- নুন ও চিনি- স্বাদ মত
- সর্ষের তেল- পরিমাণ মত
- শুকনো লঙ্কা-১ টা
- কালো জিরে- ১/৪ চা চামচ
কীভাবে বানাবেন-
- প্রথমে কুঁচানো পাতা নুন দিয়ে ভাপিয়ে নিয়ে জল ঝড়িয়ে নিন।
- এবার ব্লেন্ডারে ভাপানো পাতা, কাঁচা লঙ্কা, রসুন কোয়া দিয়ে ব্লেন্ড করে নিন।
- ব্লেন্ড হয়ে গেলে কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিন। এবার ব্লেন্ড করা পাতা, নুন- হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন।
- ভালোভাবে কষানো হলে তাতে লেবুর রস ও চিনি দিয়ে শুকনো না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। হয়ে গেলে নামিয়ে নিন।
- এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
- দুপুরে পাতে এই পাতা বাটা থাকলে চেটেপুটে ভাত খাবে সকলে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications