Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
স্বাধীনতা দিবসের দিন বানিয়ে ফেলুন 'তেরঙা স্যান্ডউইচ', রইল রেসিপি
স্বাধীনতা দিবসের ৭৬তম পূর্তী উপলক্ষ্যে গোটা দেশে এখন উৎসবের মেজাজ। এমন এক ঐতিহাসিক মুহূর্ত দেশজুড়ে যখন বিভিন্নভাবে উদযাপিত হচ্ছে, তখন আপনিই বা বসে থাকেন কেন। বাড়িতেই পতাকা উত্তোলন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সাথে সাথে স্পেশাও খাবারও বানিয়ে ফেলতে পারেন। চটজলদি তৈরি করে ফেলুন 'তেরঙা স্যান্ডউইচ' (Tiranga Sandwich)। দেখতে দারুণ, খেতেও বেশ মজার।
তেরঙা স্যান্ডউইচের উপকরণ
৪টে স্লাইস পাউরুটি, আধা কাপ গ্রেট করা পনির, ২ চা চামচ গ্রিন চাটনি, ১ টেবিল চামচ টমেটো সস, দু'টি মাঝারি মাপের গাজর (গ্রেট করা), ১টা ক্যাপসিকাম কুচানো, ২ টেবিল চামচ মেয়োনিজ, পরিমাণমতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণমতো মাখন, স্বাদ অনুযায়ী লবণ।

তেরঙা স্যান্ডউইচ তৈরির পদ্ধতি
পাউরুটির ধারগুলো কেটে বাদ দিন। একটা ছোটো বাটিতে ১ টেবিল চামচ মেয়োনিজ, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন ভাল করে। অন্য একটি পাত্রে ক্যাপসিকাম কুচি, গ্রিন চাটনি এবং গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মাখিয়ে রাখুন। আরেকটি বাটিতে গ্রেট করা গাজরের সঙ্গে মেয়োনিজ ও টমেটো সসের মিশ্রণ মাখিয়ে নিন। অন্য বাটিতে পনির গ্রেট করে নিন। তার সঙ্গে ১ টেবিল চামচ মেয়োনিজ এবং সামান্য গোলমরিচ গুঁড়ো ভাল করে মিশিয়ে নিতে হবে।
প্রথমে ৪টে পাউরুটিতেই মাখন লাগিয়ে নিন। একটা পাউরুটিতে গ্রিন চাটনি লাগিয়ে তার উপরে ক্যাপসিকামের মিশ্রণটা ছড়িয়ে দিন। এর উপর পাউরুটির আরেকটা স্লাইস চাপিয়ে তার উপর আবার একটু মাখন লাগিয়ে নিন। এবার পনিরের মিশ্রণ দিয়ে ভাল করে ছড়িয়ে দিন। এর উপর আরেকটা পাউরুটির স্লাইস বসিয়ে দিন। পাউরুটির উপরে আরও একটু মাখন লাগিয়ে গাজরের মিশ্রণটা দিন। তারপর শেষ পাউরুটির স্লাইসটা ভাল করে চাপিয়ে দিন। ছুরি দিয়ে স্যান্ডউইচ কোণাকুণিভাবে কেটে নিন। ব্যস, তৈরি হয়ে গেল তেরঙা স্যান্ডউইচ!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications