Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Independence Day: স্বাধীনতা দিবসে বাড়ির সকলকে চমকে দিন 'তেরঙা লস্যি' বানিয়ে! রইল রেসিপি
Tiranga Lassi Recipe in Bengali: আজ ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনেই ব্রিটিশদের দুশো বছরের শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। তাই ভারতবাসীর সবচেয়ে গর্বের দিন আজ। দেশজুড়ে মহা সমারোহে উদযাপিত হচ্ছে দিনটি। চারিদিক ছেয়ে আছে গেরুয়া, সাদা, সবুজ রঙে। তবে স্বাধীনতা দিবসে শুধু পোশাক বা পতাকা উত্তোলনে নয়, দেশাত্মবোধের ছাপ পড়ুক আপনার খাওয়ার পাতেও। বানিয়ে ফেলুন 'তেরঙা লস্যি' (Tiranga Lassi)। দেখতেও দারুণ, আবার খেতেও মজা। জেনে নিন রেসিপি।
তেরঙা লস্যির উপকরণ
কেশর সিরাপ ২ টেবিল চামচ (গেরুয়া রঙের জন্য), টক দই তিন কাপ (সাদা রঙের জন্য), খুস সিরাপ ২ টেবিল চামচ (সবুজ রঙের জন্য), স্বাদ অনুযায়ী চিনি, এলাচ গুঁড়ো ১ টেবিল চামচ।

তেরঙা লস্যি তৈরির পদ্ধতি
টক দই ভাল করে ফেটিয়ে নিন, যাতে একেবারে স্মুথ হয়। ফেটানো দইতে এলাচ গুঁড়ো ও চিনি মিশিয়ে দিন। এবার এক কাপ দইয়ের সঙ্গে কেশর সিরাপ মিশিয়ে দিন। এতেই গেরুয়া রং চলে আসবে। আরেক কাপ টক দইতে খুস সিরাপ মিশিয়ে দিন। এতে পাবেন সবুজ রং।
একটি বড় কাঁচের গ্লাসে প্রথমে সবুজ রঙের দই দিয়ে এক তৃতীয়াংশ ভরে দিন। তারপর ওই একই পরিমাণে সাদা দই দিয়ে দিন। সবার উপরে গেরুয়া রঙের টক দই দেবেন। উপরে় পেস্তা কুচি, আমন্ড কুচি দিয়ে সাজিয়ে দিন। লস্যির গ্লাস খানিকক্ষণ ফ্রিজে রেখে দিন। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন তেরঙা লস্যি!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications