Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Diwali Recipe: এবার দীপাবলিতে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনার মত লোভনীয় সুস্বাদু রসমালাই
দীপাবলি (Diwali) বা আলোর উৎসব, এই সময় সারা দেশ আলোয় মেতে ওঠে। প্রত্যেকের বাড়ি নানান রঙের আলোয় ভরে ওঠে। তবে এরপরই আবার ভাইফোঁটা, ভাই-বোন যে যেখানেই থাকুন, এইদিন এক হয়ে উৎসবের আনন্দে মেতে ওঠে। শুধু তাই নয়, এই সময়ে অতিথিদের আনাগোনাও বাড়ে। তাই বাড়িতে নিজের হাতে কিছু বিশেষ ভারতীয় মিষ্টি তৈরি করতে ভুলবেন না। আর মিষ্টি বলতে, জিভে জল আসে যার নাম শুনলে তা হল রসমালাই (rasmalai)। এটি শুধু স্বাদেই সুস্বাদু নয়, এটি তৈরি করাও খুব কঠিন নয়।
তাই আপনার দরকার একটি দুর্দান্ত রেসিপি (rasmalai recipes)। যা আজকের এই প্রতিবেদনে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। চলুন জেনে নেওয়া যাক, আপনি খুব সহজেই ঘরে নরম ও স্পঞ্জি রসমালাই তৈরি করতে পারবেন।

উপকরণ-
দুধ - ২ লিটার
লেবুর রস- ২ চা চামচ
চিনি- ১ কাপ
জাফরান - কয়েকটি
এলাচ গুঁড়ো- ১/৪ চা চামচ
বাদাম - ১০-১২ (সূক্ষ্মভাবে কাটা)
পেস্তা - ১০-১২ (সূক্ষ্মভাবে কাটা)
পদ্ধতি-
- একটি বড় পাত্রে দুধ নিয়ে গ্যাসে গরম করুন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে লেবুর রস দিন।
- দুধ ছানা হতে শুরু করবে। ছানা সম্পূর্ণ আলাদা না হওয়া পর্যন্ত এটি নাড়তে থাকুন।
- এবার একটি ছাঁকনিতে ছানা রাখুন এবং জল ভাল করে ছেঁকে নিন।
- ছানা ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে মোটা কাপড়ে বেঁধে অতিরিক্ত জল ঝরিয়ে নিন।
- এবার ছানাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নরম করে নিন এবং ছোট ছোট টুকরো করে নিন।
- একটি প্যানে জল গরম করুন এবং এতে কিছু নুন দিন।
- ফুটন্ত জলে ছানার টুকরোগুলো দিয়ে ২-৩ মিনিট রান্না করুন।
- এরপর ছাঁকনিতে ছানার টুকরোগুলো বের করে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
- অন্যদিকে একটি প্যানে দুধ নিন এবং ফুটতে দিন।
- খুটে উঠলে দুধে চিনি, জাফরান ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। দুধ ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। ধন হলে ঠাণ্ডা হতে দিন।
- এরপরে একটি গভীর পাত্রে রসমালাইয়ের টুকরো রাখুন এবং উপরে ঠাণ্ডা শরবত ঢেলে দিন।
- রসমালাই ফ্রিজে ২-৩ ঘণ্টা ঠাণ্ডা হতে দিন।
- পরিবেশনের আগে বাদাম ও পেস্তা দিয়ে রসমালাই সাজিয়ে নিন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications