বৃষ্টির সন্ধ্যায় মুখরোচক কী খাবেন ভাবছেন? রইল জনপ্রিয় চিকেনের এই পদের রেসিপি!

Posted By: Bhagysree Sarkar

বৃষ্টি মানেই ধূমায়িত এক কাপ গরম গরম চা বা কফি, আর সঙ্গে নানা সুস্বাদু স্ন্যাক্স। মঙ্গলবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

এই বৃষ্টিতে বাড়িতে বসে নানারকম মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে। তবে মুখরোচক খাবার মানেই কি সেই আলুর চপ, বেগুনি কিংবা পাঁপড়ভাজা? সেসব তো অনেক খেয়েছেন। এবার না হয় চিকেন একটি জনপ্রিয় রেসিপি ট্রাই করলেন।

chicken tandoor

রেস্তোরাঁ স্টাইল চিকেন তন্দুরি, সারা বছরের প্রিয় খাদ্যের তালিকায় থাকে রেস্তরাঁর এই চিকেনের সুস্বাদু পদ। শুনলে অনেক সময় লাগবে মনে হলেও এই পদ বানানো অত্যন্তই সহজ। চলুন তাহলে প্রথমেই দেখে নিন কী কী লাগবে-

  • চিকেন লেগ পিস- ৫০০ গ্রাম
  • টক দই- হাফ কাপ
  • সর্ষের তেল- হাফ কাপ
  • আদা বাটা- ১ টেবিল চামচ
  • রসুন বাটা- ১ টেবিল চামচ
  • কাঁচা পেঁপে বাটা- ১ টেবিল চামচ
  • শুকনো লঙ্কার গুঁড়ো- ১ টেবিল চামচ
  • হলুদ- পরিমাণমত
  • গরম মশলার গুঁড়ো- ১ চামচ
  • ভাজা জিরে, গোল মরিচের গুঁড়ো- ১ চামচ
  • লবণ- ১ চামচ
  • লেবুর রস- ১ চা চামচ
  • তেল- পরিমাণমত

ভ্যাপসা গরমে আপনাকে তৃপ্তি দেবে এক গ্লাস গোলাপ শরবত!

কীভাবে বানাবেন-

  • প্রথমে চিকেনের পিসগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিন।
  • এবার চিকেনের মোটা অংশটা ছুরি দিয়ে চিরে দিন। যাতে মশলা চিকেনের ভিতরে যেতে পারে।
  • অন্যদিকে একটি পাত্রে টক দই, রসুন ও আদা বাটা, লেবুর রস, সর্ষের তেল, জিরেগুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মসলা, লবণ, পেঁপে বাটা দিয়ে ভাল করে মেখে দু-তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
  • সময় হলে এখটি কড়াইতে তেল দিয়ে চিকেনের পিসগুলি ভেঁজে নিতে হবে উল্টে পাল্টে। মনে রাখবেন আঁচ যেন লো থাকে। এভাবে ২০ থেকে ২৫ মিনিট সময় নিয়ে ভেঁজে নিন।
  • ভাঁজা হলে একটি তারের জালি দিয়ে গ্যাসের চুলায় চিকেনগুলি ২ থেকে ৩ মিনিট সেঁকে নিন।
  • উপর থেকে একটু লেবুর রস ও চাট মসলা ছড়িয়ে দিন। সঙ্গে পরিবেশনের সময় স্যালাড রাখুন।
  • এই আবহাওয়ায় গরম গরম চিকেনের এই সুস্বাদু পদ মন কারবে আপনারও।
[ of 5 - Users]
Story first published: Tuesday, July 2, 2024, 16:33 [IST]
X
Desktop Bottom Promotion