Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চাটনি-আচার তো অনেক হল, এবার বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন আমসত্ত্ব, দেখুন রেসিপি
আপনি কি নিত্যদিন ট্রেনে, বাসে যাতায়াত করেন? যদি করে থাকেন তবে খেয়াল করে দেখবেন, ঝুড়িতে করে দেদার বিক্রি হচ্ছে আমসত্ত্ব। শুধু বাচ্চারা নয়, এই আমসত্ত্ব কিনছেন বড়রাও। ছোট-বড় সবাই আমসত্ত্বের স্বাদে মুগ্ধ। কাঁচা অথবা পাকা আম দিয়ে তৈরি আমসত্ত্ব খেতে বেশ সুস্বাদু। এটি সারা ভারতেই জনপ্রিয়তা অর্জন করেছে।
আমসত্ব হল আম থেকে তৈরি একটি মিষ্টিজাতীয় খাবার। যা বাঙালীদের কাছে বেশ জনপ্রিয়। আমসত্ব আমের মরশুম অর্থাৎ গ্রীষ্মকালে পাঁকা আমের রসালো অংশ থেকে প্রস্তুত করা হয়। তবে আপনি চাইলেই তা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। খুব সহজেই তৈরি করা যায় আমের এই পদটি। বাড়িতে মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ থাকলেই বানিয়ে নিতে পারবেন আমসত্ত্ব। চলুন দেখে নেওয়া যাক-

- কী কী লাগবে-
কাঁচা আম- ২টি
চিনি- ১ কাপবিট লবণ- আধা চা চামচ
তেজপাতা- ১টিকাঁচা মরিচের গুঁড়ো- আধা চা চামচ
পাঁচ ফোড়ন, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা- ১ চিমটিজল- পরিমাণ মত
- কীভাবে বানাবেন-
- প্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন।
- তারপর সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তবে বেশি জল দেবেন না।
- সেদ্ধ হয়ে গেলে গরম থাকাকালীন সেদ্ধ আমগুলি ম্যাশ করে নিন।
- এরপর একটি প্যান গরম করে তাতে সেদ্ধ আমের পাল্প ও চিনি ঢেলে দিন। ভালো করে নেড়েচেড়ে বাকি সব শুকনো উপকরণগুলি দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে হবে।
- অন্যদিকে একটি স্ট্রিলের বড় প্লেটে সর্ষের তেল মাখিয়ে রাখুন।
- বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন আমসত্ত্বের মিশ্রণ খুন্তির সঙ্গে একেবারে লেগ থাকবে বা আঁঠালোভাব হবে, তখন নামিয়ে নিন।
- এবার ওই তেল মাখানো প্লেটে ঢেলে নিন। প্লেটটি ধরে একটু ঘুরিয়ে নিন, যাতে যাতে সমানভাবে ছড়ায়।
ঠাণ্ডা করে কড়া রোদে টানা ২দিন শুকিয়ে নিতে হবে। ২ দিন পর দেখবেন আমসত্ত্বের রং অনেকটা কালচে খয়েরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে তৈরি আপনার আমসত্ত্ব।
এরপর ছুরি দিয়ে কেটে একটি কাঁচের পাত্রে সংরক্ষণ করুন। দীর্ঘদিন ভালো রাখতে মাঝে মধ্যে রোদে দিতে হবে আমসত্ত্ব।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications