Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
কলা দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি লুচি
কলা দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি লুচির রেসিপি
কলা মানে ইংরেজির "বানানা" দিয়েও লুচি বানানো যায়? আলবাত যায়! চিরাচরিত লুচি খেতে খেতে যদি মুখটা পঁচে গিয়ে থাকে, তাহলে আজই ট্রাই করুন এই পদটি। পেটটাতো ভোরবেই, সেই সঙ্গে মনটাও ভরে যাবে খুশিতে।
এই পদটি বানানো যেমন সোজা, তেমনি সময়ও লাগে খুব কম। তাহলে অপেক্ষা কিসের আর একদিন পরেই তো রবিবার। সেদিন সকালেই বানিয়ে ফেলুন না এক ঝুরি মিষ্টি লুচি। এই পদটি বাচ্চাদের যে মন কারবে, তা হলফ করে বলতে পারি।
তাহলে অপেক্ষা কিসের চলুন শিখে নেওয়া যাক অভিনব এই পদটি বানানো।
পরিবেশন করবেন- ৩ টে
উপকরণ গোছাতে সময় লাগবে- ১৫ মিনিট
রান্না করতে সময় লাগবে- ২০ মিনিট
উপকরণ:
১. কলা- ১ টা
২. এলাচ গুঁড়ো- হাফ চামচ
৩. চিনি- ২ চামচ
৪. দই- ১ চামচ
৫.ময়দা- দেড় কাপ
৬.জিরা বীজ- হাফ চামচ
৭. রান্নার সোডা- হাফ চামচ
৮. পরিমাণ মতো তেল
বানানোর পদ্ধতি:
১. একটা মিক্সারে কলাটা টুকরো টুকরো করে দিয়ে দিন।

২. এরপর মিক্সারে পরিমাণ মতো এলাচ গুঁড়ো, চিনি এবং দই দিয়ে ভাল করে উপকরণগুলি মেশান।
৩. এবার একটা বড় বাটিতে ময়দা নিন।
৪. ময়দার সঙ্গে একে একে জিরা বীজ এবং রান্নার সোড মিশিয়ে ভালো করে ময়দাটা মাখুন।
৫. এবার আগে বানানো কলার মিশ্রনটি ময়দার মধ্য়ে দিয়ে ভালো করে ময়দাটা মাখুন। ময়দাটা তুলতুলে পিণ্ডের মতো হয়ে গেলে ৩০ মিনিট মতো সেটিকে রেখে দিন।
৬. ৩০ মিনট হয়ে গেলে ময়দার পিণ্ডটি থেকে ময়দা নিয়ে গোল গোল বল বানিয়ে ফেলুন। তারপর ময়দার বলগুলিকে বেলুন চাকি দিয়ে বেলে রুটির মতো সমান করে নিন।
৭. এবার সেগুলি গরম তেলে একে একে ভেজে নিন। লুচির দুদিকটাই যেন ভালো করে ভাজা হয়। কোনও দিক যেন কাঁচা থেকে না যায়।
৮. যখন দেখবেন লুটির রং হালকা বাদামি হয়ে গেছে তখন কড়াই থেকে তুলে নিন।
৯. কলা দিয়ে বানানো মিষ্টি লুচি এবার তৈরি পরিবেশনের জন্য়।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications







