চিকেন সাওরমা রোল বানানোর সহজ রেসিপি

চিকেন সাওরমা রোল বানানোর সহজ রেসিপি

Posted By:

ছোট বাচ্চা থেকে বড়, সবারই বিকেল বেলাটা কেমন যেন ক্ষিদে ক্ষিদে পায়। আসলে দুপুরের খাবার তো ঘন্টা দুয়েকের মধ্য়েই হজম হয়ে যায়। তাই তো বিকাল গাড়াতে না গড়াতেই পেটের ভিতর নাচতে শুরু করে বড়-ছোট নানা মাপের ইঁদুরেরা। আর তখন যদি চিকেন দিয়ে বানানো কোনও সুস্বাদু স্ন্য়াক্স তাদের সামনে পরিবেশন করা যায়, তাহলে কেমন হয় বলুন তো! ক্ষুদার্থ প্রাণগুলি যে আনন্দে লাফিয়ে উঠবে, তা হলফ করে বলতে পারি।

চিকেন দিয়ে বানানো সাওরমা রোল খেতে যেমন সুস্বাদু, তেমনি বানাতেও খুব একটা সময় লাগে না। ঠিক ঠিক উপরকণ জোগার করা থাকলে কিছু সময়ের মধ্য়েই পরিবেশন করতে পারেন জিভে জল আনা এই পদটি।
এখানেই শেষ নয়। সাওরমা রোল শরীরের জন্য়ও খুব ভালো। চিকেন প্রোটিন সমৃদ্ধ, আর শরীর গঠনে প্রোটিন যে কত কাজে লাগে তা তো আর আলাদা করে বলে দেওয়ার নয়। সর্বোপরি এই পদটি তৈরি করতে যেহেতু খুব কম পরিমাণ তেল ব্য়বহার করা হয়, তাই শরীর খারাপ হওয়ার ভয়ও থাকে না।

তাহলে অপেক্ষা কিসের! চলুন শুরু করা যাক চিকেন সাওরমা রোল বানানো।

পরিবেশন করবেন- তিনটে রোল

উপকরণ গোছাতে সময় লাগবে- ২০ মিনিট

রান্না করতে সময় লাগবে- ২৫ মিনিট

চিকেন সাওরমা রোল বানানোর সহজ রেসিপি

উপকরণ:
১. মুরগির মাংস- ২৫০ গ্রাম
২. পেঁয়াজ- ১ কাপ (ভালো করে কাটা)
৩. টমাটো- ১ কাপ (ভালো করে কাটা)
৪. আদা এবং রসুনের পেস্ট- ১ চামচ
৫. লঙ্কা- ৭-৮ টা (ভালো করে কাটা)
৬. গাজর- হাফ কাপ
৭.কেপসিকাম- হাফ কাপ
৮. সোয়া সস- ১ চামচ
৯. টমাটো সস- ১ চামচ
১০. চিলি সস- ১ চামচ
১১. পিটা রুটি- ৫ টা
১২. ধনে পাতা- হাফ কাপ (ভালো করে কাটা)
১৩. পরিমাণ মতো নুন
১৪. তেল

বানানোর পদ্ধতি:
১. একটা চাটুতে পরিমাণ মতো তেল নিয়ে তাতে পেঁয়াজ, লঙ্কা, আদার পেস্ট , রসুনের পেস্ট, টমাটো, গাজর এবং কেপসিকাম দিন।

২. উপকরণগুলি ভাল করে নারান। তারপর তাতে সবকটি সস দিয়ে আবার ভাল করে মেশান উপকরণগুলি।

৩. একটা প্রেসার কুকারে মুরগির মাংসাটি নিয়ে ভালো করে রান্না করে নিন। মাংসাটা রান্না হয়ে গেলে ছোট ছোট টুকরো করে নিন।

৪. এবার চাটুতে বাকি উপকরণগুলির সঙ্গে মুরগির মাংসটা যোগ করুন। তারপর তাতে পরিমাণ মতো নুন, ধনে পাতা এবং বাকি সবজিগুলো দিয়ে ভালো করে নারান।

৫. চিকেনের এই তরকারির উপর এবার পরিমাণ মতো চিজ ছড়িয়ে দিন।

৬. এবার পিটা রুটি নিন।

৭. এক চামচ মাংসের তরকারি নিয়ে পিটা রুটির মধ্য়ে দিয়ে দিন।

৮. এবার পিটা রুটিগুলো রোল করে কাগজে মুড়িয়ে ফেলুন।

আপনার চিকেন সাওরমা রোল তৈরি পরিবেশনের জন্য়। তাহলে অপেক্ষা কিসের চেখে দেখুন একবার। কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না যেন!

[ of 5 - Users]
Story first published: Friday, February 10, 2017, 12:30 [IST]
X
Desktop Bottom Promotion