Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাড়িতে হঠাৎ অতিথি এসে হাজির? ঝটপট বানিয়ে নিন বেসনের বরফি!
মিষ্টি কে না ভালবাসে! বিশেষ করে বাঙালির মিষ্টি প্রেম তো জগৎ বিখ্যাত। মিষ্টি ছাড়া বাঙালীর যে কোনও উৎসব, অনুষ্ঠান এমনকি অতিথি আপ্যায়নও অসম্পূর্ণ থেকে যায়। পাশাপাশি ছুটির দিনে ভরপেট খাওয়ার শেষে তো মিষ্টি চাই-ই-চাই। রসে ভরা রসগোল্লা হোক বা সন্দেশ, বাঙালি সবেতেই রাজি। তবে এবার আর মিষ্টি কেনার জন্য দোকানে ছুটতে হবে না। চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন টুকটাক কিছু মিষ্টি, যেমন বেসনের বরফি। খুব কম উপকরণেই বানানো যায় মুখরোচক বেসন বরফি। দেখে নিন কী ভাবে তৈরি করবেন।

বেসনের বরফি উপকরণ
দেড় কাপ বেসন, আধা কাপ চিনি (১০০ গ্রাম), আধা কাপ ঘি, ১/৪ চা চামচ
এলাচ গুঁড়ো, ড্রাই ফ্রুটস।
বেসনের বরফি তৈরির পদ্ধতি
ফ্রাইং প্যানে আধা কাপ চিনির সঙ্গে ১/৪ কাপ মতো জল দিন। অর্থাৎ যতটা
চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ জল দেবেন। এটি ভালো করে নেড়েচেড়ে
ফুটতে দিন। চিনি সম্পূর্ণ ভাবে গলে গিয়ে জলের মধ্যে মিশে গেলে, আরও
২-৩ মিনিট মতো মাঝারি আঁচে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিনির রস।
চিনির রস তৈরির সময় হাতা দিয়ে ক্রমাগত নাড়তে থাকবেন।
কড়াইতে ঘি গরম করে বেসন দিয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে প্রায় ৮-১০ মিনিট বেসন ভাজুন। একেবারে কম আঁচে ভাজবেন। বেসন ভাজা হয়ে গেলে চিনির রস পুরোটা দিয়ে নাড়তে থাকুন। এর মধ্যে এলাচ গুঁড়ো মিশিয়ে দেবেন। চিনির রস দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবেন না। এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে আঁচ নিভিয়ে দিন। দেখবেন চিনির রস একেবারে শুকিয়ে গিয়ে বেসনের সঙ্গে মিশে গেছে।
বাটার পেপারের ওপর ঘি ব্রাশ করে একটা চৌকো পাত্রে বসান। তার ওপর বেসনের এই মিশ্রণটি ঢেলে চেপে চেপে সেট করে নিন। ওপর থেকে ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে আবার একবার চেপে দিন। তাহলেই দেখবেন ড্রাই ফ্রুটসগুলো এর ওপরে বসে গেছে। এটা সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। তারপর চৌকো করে কেটে পরিবেশন করুন বেসনের বরফি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications