বাচ্চার টিফিনে কী দেবেন, ভেবেই অস্থির? বানিয়ে ফেলুন সুজি ব্রেড টোস্ট

Posted By:

বাড়ির খুদেরা রোজ রোজ একই খাবার খেতে চায় না। প্রতিদিন নিত্যনতুন খাবার পেলে হাসিমুখে আঙুল চাটতে থাকে। এ দিকে মায়েরাই বা রোজ রোজ আলাদা কী খাবার দেবেন সেটা বুঝে উঠতে পারেন না। তাই এবার আপনার বাড়ির খুদের স্বাদ বদল করুন সুজি ব্রেড টোস্ট দিয়ে। টিফিনে বানিয়ে দিন এই খাবার। দেখবেন টিফিন বক্স খালি হয়েই বাড়িতে ফিরবে!

সুজি ব্রেড টোস্টের উপকরণ
৭-৮ স্লাইস পাউরুটি, এক কাপ সুজি, আধা কাপ টক দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচানো, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচানো, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, ২ টেবিল চামচ মাখন, ২ টেবিল চামচ তেল, ২ টেবিল চামচ টমেটো কেচাপ, আধ কাপ জল, পরিমাণমতো সাদা তেল।

Suji Bread Toast

সুজি ব্রেড টোস্ট বানানোর পদ্ধতি
একটা বড় বাটিতে সুজি, ফেটানো টক দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচানো, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচানো, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, সব একসঙ্গে নিয়ে মাখিয়ে নিন ভাল ভাবে। অল্প অল্প জল ঢেলে মাখাবেন। একেবারে থকথকে ব্যাটার তৈরি করুন। ১০-১৫ মিনিট সুজির মিশ্রণটি ঢাকা দিয়ে রেখে দিন। তারপর ঢাকনা খুলে এতে নুন মিশিয়ে নিন।

পাউরুটির ওপর প্রথমে টমেটো সস লাগিয়ে নিন। তারপর পাউরুটিতে সুজির মিশ্রণ দিয়ে চামচের সাহায্যে ভাল ভাবে ছড়িয়ে দিন। গ্যাসে তাওয়া বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিন। পাউরুটির যে দিকে সুজির মিশ্রণ লাগানো হয়েছে, সেই দিকটা তাওয়ার উপর উল্টে দিন। মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না হতে দিন। তারপর ঢাকনা খুলে পাউরুটির ওপরের খালি অংশে মাখন লাগিয়ে পাউরুটি উল্টে দিন। পুরো রান্নাটাই কম আঁচে করবেন। এই ভাবে সবকটা পাউরুটি উল্টেপাল্টে ভাল ভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুজি ব্রেড টোস্ট।

[ of 5 - Users]
Story first published: Sunday, June 11, 2023, 12:00 [IST]
X
Desktop Bottom Promotion