Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
কম খরচে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার, বানিয়ে ফেলুন মুগ ডালের চিল্লা
সকাল, বিকেলের জলখাবার বানাতে গেলেই যত ঝঞ্ঝাট। রোজ রোজ পাউরুটি-কলা, স্যান্ডউইচ, চিঁড়ে, মুড়ি, ওটস, কর্নফ্লেক্স কারই বা ভালো লাগে। আর সময়ের অভাবে সবসময় লুচি, পরোটা করাও সম্ভব হয়ে ওঠে না। এ দিকে সর্বদা নিত্যনতুন খাবার খেতে মন চায়। তাহলে উপায়? উপায় একটা আছে।
আজ আপনাদের জন্য রইল স্টাফড মুগ ডাল চিল্লার রেসিপি। খুব কম সময়েই বানানো যায় এটি। অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু খাবার চিল্লা। তাহলে আর দেরি কেন, রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন।

স্টাফড মুগ ডাল চিল্লার উপকরণ
এক কাপ মুগ ডাল, পেঁয়াজ কুচি, বেবি কর্ন, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি,
আদা বাটা, কাঁচালঙ্কা কুচানো, স্বাদ অনুযায়ী নুন, হাফ কাপ ছানা,
গোলমরিচ গুঁড়ো, পরিমাণমতো সাদা তেল।
স্টাফড মুগ ডাল চিল্লা বানানোর পদ্ধতি
প্রথমে মুগ ডাল ভাল করে ধুয়ে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন
ডালের জল ঝরিয়ে মিক্সিতে ঢেলে নিন। এর সঙ্গে নুন, কাঁচা লঙ্কা কুচি
এবং আদা বাটা দিন। সামান্য জল দিয়ে একেবারে মিহি পেস্ট করে নিন। একটি
পাত্রে ডাল বাটা নিয়ে তাতে অল্প অল্প করে জল মিশিয়ে ফ্যাটাতে থাকুন।
একেবারে ঘন ব্যাটার তৈরি করুন।
পরিষ্কার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ হালকা ভেজে নিন। তারপর তাতে গাজর কুচি, বেবি কর্ন আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভাজতে থাকুন। সবজি ভাজার সময়েই নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। সবজি ভাজা হয়ে গেলে এতে জল ঝরানো ছানা দিয়ে আরও একটু ভেজে নামিয়ে নিন।
তাওয়ায় সামান্য তেল গরম করে নিন। তাওয়ার ওপর হাতা করে মুগ ডালের ব্যাটার গোল করে ছড়িয়ে দিন। অনেকটা পাটিস্যাপ্টা বা ধোসা যেভাবে তৈরি করে। চিল্লার ওপরে ছানার পুর দিয়ে গোল করে ছড়িয়ে দিন। হাতার পিছন দিক দিয়ে পুরটা একটু চেপে চেপে দেবেন। চিল্লার ওপরে এবং চারপাশে সামান্য তেল ছড়িয়ে দেবেন। নীচের দিকটা ভাজা হয়ে গেলে, চিল্লা উল্টে দিন। দুই দিক উল্টেপাল্টে ভাল করে ভেজে নামিয়ে নিন। চাটনি বা আচার দিয়ে স্টাফড চিল্লা খেতে দারুণ লাগবে!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications