বেগুনের ভাজা, ভর্তা ছেড়ে এ বার খান সর্ষে বেগুন, দেখে নিন রেসিপি

Posted By:

শুধু বেগুন দিয়ে সাধারণত আমরা ভর্তা, ভাজা বা বেগুনীই বানিয়ে থাকি। এ ছাড়া আর তেমন কিছুই মাথায় আসে না! তাই, আজ আমরা আপনাদের জন্য বেগুনের অত্যন্ত মুখরোচক একটি রেসিপি নিয়ে এসেছি। যার নাম সর্ষে বেগুন। গরম গরম ভাত বা রুটির সঙ্গে সর্ষে বেগুন থাকলে জমে যাবে দুপুর বা রাতের খাওয়া। আসুন জেনে নেওয়া যাক সর্ষে বেগুনের রেসিপি -

Shorshe Begun Recipe

উপকরণ

২টো বড় সাইজের বেগুন

৪ টেবিল চামচ পোস্ত বাটা

২ টেবিল চামচ সর্ষে বাটা

স্বাদ অনুযায়ী লবণ ও চিনি

আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো

আরও পড়ুন : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো

তৈরির পদ্ধতি

১) বেগুনগুলো লম্বা লম্বা ফালি করে কেটে ধুয়ে নিন। বোঁটা রেখে দেবেন।

২) এবার বেগুনগুলো নুন, হলুদ মাখিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল গরম করে হালকা ভেজে তুলে নিন।

৩) ওই তেলেই চিনি, হলুদ গুঁড়ো দিয়ে দিন।

৪) চিনি গলে এলে দিয়ে দিন পোস্ত বাটা, সর্ষে বাটা, নুন। মশলাটা কষিয়ে নিন ভাল করে। জল শুকিয়ে এলে পরিমাণমতো জল দিয়ে মশলা কষাতে থাকুন।

৫) মশলা কষানো হলে আবার অল্প জল মিশিয়ে নিন।

৬) মশলা ফুটতে শুরু করলে ভাজা বেগুনগুলো দিয়ে দিন।

৭) কিছুক্ষণ রান্না করার পর বেগুনগুলো উল্টে দিন। তারপর আরও একটু ফোটান।

৮) মাখা মাখা হলে নামিয়ে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

১০) এ বার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা সর্ষে বেগুন।

[ of 5 - Users]
Story first published: Monday, October 17, 2022, 18:51 [IST]
X
Desktop Bottom Promotion