Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সেমাই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু উপমা, দেখে নিন রেসিপি
সবজি দিয়ে উপমা। মূলত এটি দক্ষিণ ভারতীয় খাবার হলেও, এখন গোটা দেশেই বেশ জনপ্রিয়। বেশিরভাগ সময় সুজি দিয়েই উপমা রান্না করা হয়। তবে সেমাই দিয়েও রান্না করে ফেলতে পারেন সুস্বাদু উপমা। কী ভাবে বানাবেন সেমাই উপমা? দেখে নিন সহজ রেসিপি।

সেমাই উপমার উপকরণ
আধা কাপ সেমাই, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি, কড়াইশুঁটি, ২
টেবিল চামচ চিনা বাদাম, ১টি মাঝারি সাইজের গাজর, কারি পাতা, ১-২টো
শুকনো লঙ্কা, ১ চা চামচ গোটা কালো সর্ষে, ১/৪ টেবিল চামচ গোলমরিচ
গুঁড়ো, ১টি বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী
লবণ, পরিমাণমতো সাদা তেল, ২ টেবিল চামচ কাজুবাদাম।
সেমাই উপমা বানানোর পদ্ধতি
ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা এবং
কাঁচা লঙ্কা কুচি দিয়ে এক মিনিট মতো ভাজুন। এবার এতে পেঁয়াজ কুচি
দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের রঙ পরিবর্তন হলে গাজর কুচি, কড়াইশুঁটি,
ক্যাপসিকাম কুচি ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজুন।
ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিন।
এর পর প্যানে সেমাই দিয়ে দিন। এক কাপ জলও দেবেন। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। অন্য প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে চিনা বাদাম এবং কাজুবাদাম একটু নেড়ে নিন। সোনালি বাদামী রঙ হওয়া পর্যন্ত ভাজুন।
সেমাই সমস্ত জল শুষে নিলেই তৈরি সেমাইয়ের উপমা! উপরে চিনাবাদাম, কাজুবাদাম এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে দিন। এবার গরম গরম পরিবেশন করুন সেমাই উপমা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications