Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাসি রুটি না ফেলে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ, চেটেপুটে সাফ হবে পাত!
বাসি খাবার অনেকেই খেতে পছন্দ করেন না। তাছাড়া, শরীর খারাপ হওয়ার ভয়ে আমরা বাসি খাবার ফেলে দিই। ঠিক সেরকমই, আগের দিন রাতের বেঁচে যাওয়া রুটি অনেকের বাড়িতেই ফেলে দেওয়া হয়। কিন্তু আপনি হয়তো জানেন না, বাসি রুটি দিয়েই চটজলদি বানিয়ে নেওয়া যায় সুস্বাদু প্রাতরাশ। একটু বুদ্ধি খাটালেই বেঁচে যাওয়া রুটি থেকে তৈরি করা যাবে মজাদার খাবার। তাতে খাবারের অপচয়ও হবে না, বরং সুস্বাদু খাবারও খাওয়া যাবে। আপনার জন্য রইল বাসি রুটি দিয়ে তৈরি সুস্বাদু একটি রেসিপির হদিশ। দেখে নিন ঝটপট, আর বানিয়ে ফেলুন চটপট!

রুটি নুডলস তৈরির উপকরণ
৫-৬টা বাসি রুটি
পরিমাণমতো সাদা তেল
এক চা চামচ রসুন কুচি
এক চা চামচ আদা কুচি
একটা পেঁয়াজ কুচি
২-৩টে কাঁচা লঙ্কা চেরা বা কুচি
একটা টমেটো কুচি
আধা চা চামচ লঙ্কা গুঁড়ো
আধা চা চামচ জিরে গুঁড়ো
কিছুটা ধনে গুঁড়ো
আধা চা চামচ গরম মশলা গুঁড়ো
এক চিমটি হলুদ গুঁড়ো
পরিমাণমতো বাঁধাকপি কুচি
একটা গাজর (লম্বা করে কাটা)
বিনস কুচি পরিমাণমতো
স্বাদমতো নুন
ধনে পাতা কুচি
আরও পড়ুন : চায়ের সঙ্গে 'টা' না হলে চলে! বানিয়ে ফেলুন কড়াইশুঁটির পকোড়া
রুটি নুডলস তৈরির পদ্ধতি
১) প্রথমে পাঁচ-ছ'টা রুটি একসঙ্গে করে রোল পাকিয়ে নিন। এবার সরু সরু করে কেটে ফেলুন।
২) গ্যাসে প্যান বসিয়ে তেল দিন। তাতে রসুন কুচানো ও আদা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে নাড়ুন। তারপর টমেটো কুচি দিয়ে সমস্ত উপকরণ হালকা ভেজে নিন।
৩) এরপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজুন।
৪) তারপর বাঁধাকপি কুচি, গাজর, বিনস কুচি ও স্বাদমতো নুন দিয়ে নাড়তে থাকুন। ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিন।
৫) সবজিগুলো সেদ্ধ হলে কুচানো রুটিগুলো তাতে দিয়ে মিশিয়ে নিন। সবচেয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি হয়ে যাবে রুটি নুডলস!
৬) স্বাদ আরও বাড়াতে আপনি চাইলে ঝুরি ডিম ভাজাও দিতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications