Red Lentil Soup Recipe : বর্ষায় গরমা-গরম স্যুপ খেতে ইচ্ছে করছে? বানিয়ে ফেলুন মসুর ডালের স্যুপ

Posted By:

ভরা বর্ষায় গরম গরম স্যুপ খাওয়ার মজাই আলাদা। আর স্যুপ খেতে কে না ভালবাসে! বাইরে দারুণ বৃষ্টির সঙ্গে ধোঁয়া-ওঠা এক বাটি স্যুপ কিন্তু বর্ষার আমেজটাই অন্য রকম করে দিতে পারে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডালের স্যুপ তৈরির প্রণালী। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন রেসিপিটি।

Red Lentil Soup Recipe

উপকরণ

২০০ গ্রাম মসুর ডাল

পরিমাণমতো তেল

একটা পেঁয়াজ কুচি

৪-৫ কোয়া রসুন কুচি

একটা রেড বেল পেপার কুচি

একটা হলুদ বেল পেপার কুচি

একটা গাজর কুচি

২টো টমেটো কুচি

হাফ চা চামচ হলুদ গুঁড়ো

এক চা চামচ চিলি ফ্লেক্স

১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো

স্বাদমতো নুন

১/৪ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো

আরও পড়ুন : চটজলদি বানিয়ে ফেলুন চিকেন মাশরুম স্যুপ, জেনে নিন রেসিপি

তৈরির পদ্ধতি

১) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, রেড বেল পেপার কুচি, হলুদ বেল পেপার কুচি, গাজর কুচি দিয়ে ভাজুন।

২) সবজিগুলো একটু ভাজা হলে টমেটো কুচি দিয়ে নাড়তে থাকুন।

৩) এর পর হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, নুন, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো দিয়ে মেশান ভাল করে।

৪) মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ভাল করে ধুয়ে কড়াইতে দিয়ে দিন। বেশ কিছুক্ষণ নাড়ার পর জল ঢেলে দিন। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন।

৫) মসুর ডাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করুন। কিছুটা বাটিতে তুলে নিন, আর কিছুটা কড়াইতেই রেখে দিন।

৬) বাটির মসুর ডালটা ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে মিহি করে পিষে নিন। তার পর সেটা কড়াইতে বাকি মসুর ডালের সঙ্গে মিশিয়ে দিন।

৭) গ্যাস জ্বালিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। ধনে পাতা কুচি দিয়ে আরও কিছু ক্ষণ নাড়ুন। তার পর গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি মসুর ডালের স্যুপ! গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Friday, July 22, 2022, 21:02 [IST]
X
Desktop Bottom Promotion