Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
শসা-পেঁয়াজের স্যালাড ছেড়ে এবার খেয়ে দেখুন রেনবো স্যালাড, দেখে নিন রেসিপি
স্যালাড স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা আমরা সকলেই জানি। বিকেলের টিফিনে চপ-কাটলেট হোক কিংবা দুপুরের লাঞ্চ, যেকোনও খাবারের সাথেই আমরা স্যালাড খেতে পছন্দ করি। শসা-পেঁয়াজ-টমেটো এবং লেবুর সাথে খাবারের স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। স্যালাড বলতে প্রথমেই আমাদের মাথায় আসে শসা-পেঁয়াজ-টমেটো আর লেবুর যুগলবন্দী। কিন্তু আপনি হয়তো জানেন না, এই কয়েকটি উপকরণ ছাড়াও স্যালাডে আরও কিছু উপাদান যোগ করা যায়। এতে খাবারটি খেতে আরও সুস্বাদু হয়ে ওঠে। শসা-পেঁয়াজ দিয়ে স্যালাড তো আমরা প্রায়ই খেয়ে থাকি, আজ ট্রাই করে দেখুন রেনবো স্যালাড। দেখে নিন রেসিপি।

রেনবো স্যালাড তৈরির উপকরণ
একটা শসা
এক কাপ গাজর কুচি
পুদিন পাতা পরিমাণমতো
এক কাপ টমেটো কুচি
এক কাপ লো ফ্যাট দই
এক কাপ পেঁয়াজ কুচি
স্বাদমতো সাদা নুন
পরিমাণমতো গোলমরিচ গুঁড়ো
২টো কাঁচা লঙ্কা
আরও পড়ুন : বাড়িতে বানিয়ে ফেলুন হোয়াইট সস পাস্তা, রইল রেসিপি
রেনবো স্যালাড তৈরির পদ্ধতি
১) প্রথমে হালকা গরম জলে লবণ দিয়ে সবজিগুলো ভাল করে ধুয়ে নিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এবার সবজিগুলি কেটে নিয়ে একপাশে রেখে দিন।
২) একটি বড় বাটি নিন, তাতে দই নিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এতে কাটা শাকসবজি মেশান এবং স্বাদ অনুযায়ী লবণ এবং গোলমরিচ ছড়িয়ে দিন।
৩) এবার ফ্রেশ পুদিনা পাতা, কাঁচা লঙ্কা ওপরে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রেনবো স্যালাড।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications