Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুলো দিয়ে হালুয়া কখনও বানিয়েছেন? রইল প্রণালী
মুলো অধিকাংশেরই অপছন্দের সবজি। সে ভাজা করা হোক বা তরকারি, দেখলেই নাক সিঁটকোয় অনেকে। বিশেষ করে বাড়ির খুদেরা তো একেবারেই খেতে চায় না। এ দিকে নানা রকম সংক্রামক রোগের থেকে বাঁচতে গেলে মুলো তো খেতেই হবে। কারণ এই সব্জি রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। রক্তাল্পতা, কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও আরাম মেলে।
কিন্তু বাড়ির খুদেদের চোখে ধুলো দিয়ে মুলো খাওয়াবেন কী করে? একটা উপায় কিন্তু আছে। মুলো দিয়ে রেঁধে ফেলতে পারেন হালুয়া। তাহলেই সহজে কেউ ধরতে পারবে না। দেখে নিন কী ভাবে রাঁধবেন।

মুলো হালুয়ার উপকরণ
মুলো কয়েকটা, এক লিটার দুধ, খোয়া ক্ষীর, ঘি পরিমাণমতো, চিনি অথবা গুড়, ছোটো এলাচ, কাজুবাদাম ও কিশমিশ, পেস্তা বাদাম, আমন্ড।
মুলো হালুয়া রান্নার পদ্ধতি
মুলো ভাল করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিন। তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। দুধ জ্বাল দিতে বসান। ফুটে ফুটে অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন। বাদামগুলো কুচিয়ে রাখুন।
কড়াইতে ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিন ২-৩টে ছোটো এলাচ। এতে সেদ্ধ করা মুলো দিয়ে নিন। খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিন দুধ।
সুজি, গাজরের হালুয়া তো প্রায়ই খান, এবার চেখে দেখুন পেঁপের হালুয়া
দুধ ফুটে ফুটে একটু ঘন হয়ে এলে এতে চিনি দিয়ে দিন। চাইলে চিনি বদলে গুড়ও ব্যবহার করতে পারেন। ক্রমাগত হাতা দিয়ে নাড়তে থাকুন। কারণ কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
এ বার এতে খোয়া ক্ষীর মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। নামানোর আগে উপর থেকে সব রকম বাদাম কুচি ছড়িয়ে দিন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications