Pumpkin Soup Recipe : বেঁচে যাওয়া কুমড়ো দিয়েই বানিয়ে ফেলুন গরমাগরম স্যুপ! রইল রেসিপি

Posted By:

সপ্তাহে দুই, তিন দিন প্রায় সব বাড়িতেই কুমড়ো রান্না হয়। ঘণ্ট, ছক্কা, শুক্তো, লাবড়া, চচ্চড়ি এমন অনেক রান্নায় কুমড়ো ব্যবহার হয় বাঙালির প্রতিটা ঘরে। তবে এই স্বাস্থ্যকর সবজিটি দিয়ে কেবল বিভিন্ন তরকারিই হয় না, পাশাপাশি সুস্বাদু স্যুপও তৈরি করা যায়। অনেক সময়ই তরকারি রান্নার পর আধ কাটা কুমড়ো পড়ে থাকে। তা নিয়ে কী করবেন, সেই বিড়ম্বনায় পড়েন অনেকেই। এবার সেই বেঁচে যাওয়া কুমড়ো দিয়েই বানিয়ে ফেলুন স্যুপ। দেখে নিন কী ভাবে তৈরি করবেন -

Pumpkin Soup Recipe

কুমড়ো স্যুপ তৈরির উপকরণ

হাফ কেজি কুমড়ো

আধা চা চামচ লবণ

আধা চা চামচ জিরে গুঁড়ো

পরিমাণমতো জল

২ কাপ নারকেল দুধ

২টো পেঁয়াজ

৪ চা চামচ মাখন

৪-৫টি লবঙ্গ

পরিমাণমতো আদা

ধনেপাতা কুচি

কুমড়োর স্যুপ তৈরির পদ্ধতি

১) প্রথমে কুমড়ো ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর পাতলা স্লাইস করে কেটে নিন। পেঁয়াজ কুচি করুন।

২) কড়াইতে মাখন গলিয়ে নিন। তাতে লবঙ্গ, পেঁয়াজ কুচি এবং আদা থেঁতো করে দিয়ে দিন। কিছুক্ষণ ভাজুন।

৩) এর পর কেটে রাখা কুমড়ো এবং লবণ দিয়ে দিন। কুমড়ো নরম না হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণটি ঠান্ডা করে নিন।

৫) মিক্সার গ্রাইন্ডারে কুমড়োর মিশ্রণ ও ২ কাপ জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। মিহি করে পেস্ট তৈরি করবেন।

৭) গ্যাসে আবার কড়াই বসিয়ে কুমড়োর পেস্ট ঢেলে ফোটান। এতে নারকেল দুধ, জিরে গুঁড়া দিয়ে ভালভাবে নাড়ুন। কিছুক্ষণ ফোটান। রান্না হয়ে গেলে ওপরে ধনেপাতা ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন কুমড়োর স্যুপ।

টিপস

১) কুমড়োর স্যুপ আরও সুস্বাদু করতে এতে সেদ্ধ করা চিকেনও ব্যবহার করতে পারেন।

২) স্যুপ আরও ঘন ও ক্রিমি করতে চাইলে এতে চিজ মেশাতে পারেন।

৩) এছাড়া, এতে মিক্সড হার্বস মেশাতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 4, 2022, 19:25 [IST]
X
Desktop Bottom Promotion