Jamai Sasthi Special: জামাই ষষ্ঠীর ভোজে বানিয়ে ফেলুন চিংড়ির ভুনা, জেনে নিন রেসিপি

Posted By:

বৃহস্পতিবার, ২৫ মে জামাই ষষ্ঠী। বছরের এই বিশেষ দিনটা প্রত্যেক বাঙালি হিন্দু ঘরের জামাই ও শাশুড়িদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাশুড়িরা এ দিন আদরের জামাইয়ের জন্য পঞ্চব্যঞ্জন তৈরি করেন। সপ্তাহ খানেক আগে থেকেই শুরু হয়ে যায় জামাই ষষ্ঠীর মেনু ঠিক করা। এবার জামাই ষষ্ঠীর উৎসবে জামাইকে খুশি করতে বানিয়ে ফেলুন চিংড়ি ভুনা। রইল প্রণালী।

Prawn Bhuna Recipe

চিংড়ি ভুনা তৈরির উপকরণ

দুই কেজি বড় সাইজের চিংড়ি

দেড় কাপ পেঁয়াজ কুচি

দেড় চা চামচ রসুন বাটা

দেড় চা চামচ আদা বাটা

হাফ কাপ পেঁয়াজ বাটা

এক টেবিল চামচ ধনে গুঁড়ো

দুই টেবিল চামচ লঙ্কা গুঁড়ো

এক টেবিল চামচ হলুদ গুঁড়ো

এক টেবিল চামচ জিরে গুঁড়ো

চার টেবিল চামচ কাজুবাদাম বাটা

স্বাদমতো নুন

কাঁচা লঙ্কা কয়েকটা

ধনে পাতা কুচি

চিংড়ি ভুনা তৈরির উপকরণ

১) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজের হালকা কালার হলে আদা, রসুন বাটা দিয়ে নাড়ুন। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ বাটা দিয়ে দিন। আরও দুই-তিন মিনিট ভাজুন।

২) এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো দিয়ে মেশান ভাল করে। সামান্য জল দিয়ে মশলাটা কষুন ভাল ভাবে।

৩) প্রায় পাঁচ-সাত মিনিট মশলা কষানোর পর, বাদাম বাটার সঙ্গে সামান্য জল মিশিয়ে কড়াইতে ঢেলে দিন। আরও সাত-আট মিনিট কষিয়ে নিন।

৪) ওপরে তেল ভেসে উঠলে কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিন। দুই-তিন মিনিট কষিয়ে নিয়ে এক কাপ জল দিয়ে দিন। বেশ কিছুক্ষণ তরকারি ফোটান।

৫) তারপর কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিন। সাত-আট মিনিট রান্না হতে দিন।

৬) এবার ধনে পাতা ছড়িয়ে নেড়ে দিন। দুই মিনিট পর গ্যাস বন্ধ করুন। ব্যস, তৈরির চিংড়ির ভুনা! গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion