Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সন্ধ্যে হালকা খিদে মেটান মুখরোচক আলু চিজ রোল দিয়ে! রইল রেসিপি
তেলেভাজার প্রতি বাঙালির টান বরাবরই। সন্ধ্যে নামলেই এক কাপ চায়ের সঙ্গে কিছু ভাজাভুজি থাকা চাই। বাঙালির কাছে তেলেভাজা মানেই পাড়ার মোড়ের চপ, শিঙাড়া, পেঁয়াজি। কিন্তু রোজ রোজ দোকানের ভাজাভুজি খেলে পেটের সমস্যা অবধারিত। তাই সন্ধ্যের হালকা খিদে মেটাতে বাড়িতেই বানিয়ে ফেলুন একেবারে ভিন্ন স্বাদের আলু চিজ রোল। জেনে নিন রেসিপি।

আলু চিজ রোলের উপকরণ
৫-৬টি সেদ্ধ আলু, ৬টা স্লাইস চিজ, স্বাদ অনুযায়ী লবণ, ১ চা চামচ
অরিগ্যানো, আধা চা চামচ চিলি ফ্লেক্স, ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো,
ধনে পাতা কুচি, পরিমাণমতো কর্নফ্লাওয়ার, ৩ চা চামচ ময়দা, ভাজার জন্য
সাদা তেল।
আলু চিজ রোল বানানোর পদ্ধতি
সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে চটকে নিন। নুন, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো,
চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি, ২ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলু ভাল
করে মাখিয়ে নিন। সবকটা চিজ স্লাইস রোল পাকিয়ে রাখুন।
এবার আলুর মিশ্রণ থেকে কিছুটা নিয়ে প্রথমে গোল পাকান। তারপর হাতের তালুর সাহায্যে একেবারে চ্যাপ্টা করে নিন। আলুর মধ্যে একটা চিজ স্লাইস রেখে লম্বালম্বিভাবে রোল পাকিয়ে নিন। কড়াইতে তেল গরম হতে দিন।
অন্য একটি পাত্রে ময়দা, ৩ চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন ভাল করে মিশিয়ে নিন। এতে অল্প অল্প জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। আলু-চিজের রোল প্রথমে কর্নফ্লাওয়ার ব্যাটারে ডুবিয়ে নিন। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভাল ভাবে কোট করে গরম তেলে ছেড়ে দিন। লাল করে ভেজে নিন সবকটা রোল। পুদিনা ও টমেটো সস সহযোগে পরিবেশন করুন মুখরোচক আলু চিজ রোল।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications